সোমবার ১৮ মে ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | Murshidabad: জমি বিবাদকে কেন্দ্র করে উত্তপ্ত রঘুনাথগঞ্জ, পুলিশের উপর হামলা‌, গ্রেপ্তার ১৮

Rajat Bose | ২২ জুন ২০২৪ ২০ : ২৬Rajat Bose
আজকাল ওয়েবডেস্ক:‌ জমি বিবাদকে কেন্দ্র করে শনিবার দুপুরে উত্তপ্ত হয়ে উঠল মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ থানার মিঠিপুর গ্রাম পঞ্চায়েতের মুকুন্দপুর মোড়। দুই পরিবারের বিবাদ থামাতে গিয়ে আক্রান্ত হল রঘুনাথগঞ্জ থানার পুলিশ। উন্মত্ত জনতার আক্রমণে মাথা ফেটেছে রঘুনাথগঞ্জ থানার একজন সহকারী সাব–ইন্সপেক্টরের। 
জঙ্গিপুর পুলিশ জেলার সুপার আনন্দ রায় বলেন, ‘‌পুলিশের উপর হামলার ঘটনা এবং এলাকায় অশান্তি ছড়ানোর অভিযোগে ইতিমধ্যে চার মহিলা সহ ১৮ জনকে গ্রেপ্তার করেছে রঘুনাথগঞ্জ থানার পুলিশ। বাজেয়াপ্ত করা হয়েছে দশটি মোটরবাইক।’‌ গ্রামে উত্তেজনা থাকায় রঘুনাথগঞ্জ থানার বিশাল পুলিশ বাহিনী সেখানে টহল দিচ্ছে। 
স্থানীয় সূত্রে জানা গেছে, রঘুনাথগঞ্জের বিশ্বাসপাড়ার বাসিন্দা ফানসুর শেখ নামে এক যুবক সম্প্রতি তাঁর দূর সম্পর্কের আত্মীয় কালাবুল শেখের সঙ্গে একটি জমি কেনার জন্য চুক্তি করেন। চুক্তির শর্ত অনুযায়ী ঠিক হয় রঘুনাথগঞ্জের মিঠিপুরের বাসিন্দা কালাবুল তাঁর নিজের ৪ শতক জমি ফানসুরকে বিক্রি করবেন। 
সূত্রের খবর, সেই জমি কেনার জন্য পেশায় ব্যবসায়ী ফানসুর ইতিমধ্যেই কালাবুলকে ৫০ হাজার টাকা অগ্রিম দিয়েছেন। তবে টাকা অগ্রিম নেওয়ার পর সম্প্রতি কালাবুল নিজের মত পরিবর্তন করেন এবং ফানসুরকে জমি বিক্রি করতে অস্বীকার করেন। সূত্রের খবর, টাকা অগ্রিম নেওয়ার পর জমি বিক্রি না করার সিদ্ধান্তকে কেন্দ্র করে কালাবুল এবং ফানসুরের মধ্যে মতানৈক্য তৈরি হয়। 
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকালে ফানসুর যখন মুকুন্দপুর মোড়ে নিজের দোকানে বসেছিলেন, সেই সময় কালাবুল একাধিক মোটরবাইকে মিঠিপুর থেকে কয়েক জনকে নিয়ে এসে মুকুন্দপুরে ফানসুরের দোকানে চড়াও হন। অভিযোগ কালাবুল সেখানে ভাঙচুর চালানোর পাশাপাশি ফানসুর এবং তাঁর এক ভাইকে বেধড়ক মারধর করেন। ঘটনার সময় দোকানে ফানসুর এবং তাঁর ভাইয়ের নাবালক ছেলেরাও উপস্থিত ছিল। প্রাণভয়ে ফানসুর তাঁদেরকে দোকানের শাটার বন্ধ করে এলাকা ছেড়ে পালিয়ে যান। 
স্থানীয় সূত্রে আরও জানা গেছে, গোটা ঘটনার খবর পেয়ে রঘুনাথগঞ্জ থানার পুলিশ ওই এলাকায় যায় দোকানে আটকে থাকা যুবকদের মুক্ত করতে। অভিযোগ, পুলিশ পৌঁছতেই কালাবুলের নেতৃত্বে স্থানীয় কিছু লোকজন পুলিশের উপর হামলা চালায়। মাথা ফাটে রঘুনাথগঞ্জ থানার এএসআই কিশোর ঘোষের। চিকিৎসার জন্য তাঁকে জঙ্গিপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। যদিও স্থানীয় কিছু মানুষের দাবি, মুকুন্দপুর মোড় দোকানের মালিকানা নিয়ে বিবাদের জেরে এদিনের সংঘর্ষের ঘটনা। পুলিশের উপর হামলার খবর পেয়ে রঘুনাথগঞ্জ থানা থেকে অতিরিক্ত পুলিশ বাহিনী এবং র‌্যাফ জওয়ানরা এলাকায় পৌঁছয়। এরপর পুলিশ ওই এলাকায় গিয়ে ব্যাপক লাঠিচার্জ করে উন্মত্ত জনতাকে এলাকা ছাড়া করে। উদ্ধার করা হয় দোকানে আটকে থাকা মানুষদের। 



নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া