বুধবার ০৬ মে ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | Murshidabad: ‌আগ্নেয়াস্ত্র নিয়ে স্কুলে হাজির দুই ছাত্র, মুর্শিদাবাদে তুমুল চাঞ্চল্য

Rajat Bose | ২২ জুন ২০২৪ ১৯ : ০০Rajat Bose
আজকাল ওয়েবডেস্ক:‌ স্কুলের মধ্যে আগ্নেয়াস্ত্র নিয়ে ঢুকে কয়েকজন ছাত্র এবং নিরাপত্তারক্ষীকে ভয় দেখানোর অভিযোগে মুর্শিদাবাদের রেজিনগর থানার পুলিশ আন্দুলবেড়িয়া হাই স্কুলের দুই ছাত্রকে গ্রেপ্তার করল। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত দুই ছাত্রের নাম সন্তু ঘোষ এবং অনির্বাণ ঘোষ। ধৃত দুই ছাত্রের হেফাজত থেকে উদ্ধার হয়েছে একটি দেশি আগ্নেয়াস্ত্র। যদিও ওই আগ্নেয়াস্ত্রের মধ্যে কোনও গুলি ছিল না বলেই প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে। জানা গেছে, ধৃত দুই ছাত্র দশম শ্রেণির পড়ুয়া। ঘটনার সঙ্গে সংযুক্ত অন্য একটি ঘটনায় আরও এক ছাত্রকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ আটক করেছে বলে জানা গেছে। 
স্থানীয় সূত্রে জানা গেছে, আন্দুলবেড়িয়া হাই স্কুলের কিছু ছাত্র সম্প্রতি বিভিন্ন ছাত্রের সাইকেলের সিট কভার চুরি করে নিচ্ছিল। বৃহস্পতিবার কয়েকজন ছাত্র একই কাজ করার সময় স্কুলের নিরাপত্তারক্ষীর হাতে ধরা পড়ে যায়। এরপর ওই নিরাপত্তারক্ষী ছাত্রদের বকাবকি করে বলে অভিযোগ। এই ঘটনার পর ছাত্ররা দল বেঁধে স্কুলের শিক্ষকদের কাছে ওই নিরাপত্তারক্ষীর বিরুদ্ধে অভিযোগ জানান। অনেকের সন্দেহ, সেই আক্রোশ থেকে নিরাপত্তরক্ষীকে ভয় দেখানোর জন্য আগ্নেয়াস্ত্র নিয়ে শনিবার দুই ছাত্র স্কুলে গিয়েছিল। 
স্কুলের এক শিক্ষক বলেন ‘‌এদিন সকালে স্কুল শুরু হওয়ার পর ওই দুই ছাত্র শৌচাগারে গিয়ে একটি দেশি বন্দুক বার করে দেখছিল। সেই সময় অন্য কয়েকজন ছাত্র তা দেখে শিক্ষকদের জানায়। এরপর বেশ কয়েকজন শিক্ষক তাড়া করে ওই দুই ছাত্রকে ধরে ফেলে। তাদের কাছ থেকে দেশি বন্দুক উদ্ধার হয়। এরপরই পুলিশে খবর দেওয়া হয়।’‌ ধৃতদের মধ্যে সন্তু স্থানীয় এক নেতার আত্মীয় বলে জানা গেছে। ওই পড়ুয়া খুব কমই স্কুলে আসে বলে অভিযোগ। 
রেজিনগরের তৃণমূল বিধায়ক রবিউল আলম চৌধুরী বলেন, ‘‌প্রায় ১১০ বছরের পুরনো ওই স্কুলে কিছু ছাত্র সম্প্রতি বিভিন্ন ধরনের বেআইনি কার্যকলাপের সঙ্গে জড়িয়ে পড়েছে। ওই ছাত্ররা স্কুল শেষ হয়ে যাওয়ার পরও স্কুলে বসে থাকে। অনেকেই স্কুলের ভেতরে মদ্যপান করে বলে জানতে পেরেছি। বিষয়টি স্কুলের নিরাপত্তারক্ষীর নজরে আসার পর তিনি ওই ছাত্রদের বাধা দিয়েছিলেন। সম্ভবত সেই আক্রোশ থেকেই ওই দুই ছাত্র স্কুলে নিরাপত্তারক্ষীকে ভয় দেখানোর উদ্দেশ্য নিয়ে স্কুলে আগ্নেয়াস্ত্র নিয়ে এসেছিল।’‌ 




নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া