সোমবার ১৮ মে ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | Kanchanjunga Express Accident: রেলবোর্ডের উপর ক্ষুব্ধ কর্মীরা

Rajat Bose | ২২ জুন ২০২৪ ১৭ : ২৭Rajat Bose
তরুণ চক্রবর্তী:‌ কাঞ্চনজঙ্ঘা দুর্ঘটনায় মালগাড়ির চালককে ‘বলি কা বকরা’ বানাতে চাইছে রেলবোর্ড। তাই তদন্ত শেষ হওয়ার আগেই দুর্ঘটনায় মৃত চালককে দোষী সাব্যস্ত করার চেষ্টা চলছে। একরাশ ক্ষোভ উগরে দিয়ে এমনই অভিযোগ করেন সর্বভারতীয় রেলকর্মী সংগঠনগুলির নেতারা। তাঁদের সাফ কথা, চালকদের মানসিক স্বাস্থ্য বা শারীরিক অবস্থার খেয়াল না রেখে অতিরিক্ত দায়িত্ব চাপানো হচ্ছে। খালি রাখা হয়েছে হাজার হাজার শূন্যপদ। আর দুর্ঘটনা ঘটলেই চালককেই বলির পাঁঠা করে দায় এড়াতে চাইছে সরকার। ভারতীয় রেলের লোকো রানিংমেন অর্গানাইজেশনের কার্যকরী সভাপতি সঞ্জয় পান্ধির মতে, কোনও চালকই ইচ্ছাকৃতভাবে সিগন্যাল অমান্য করতে চান না। আর এক্ষেত্রে তো চালককে আগাম ছাড়পত্রও দেওয়া হয়েছিল। তাই মালগাড়ির চালকের কাঁধে গোটা দুর্ঘটনার দায় চাপানোর চেষ্টার তীব্র প্রতিবাদ করেন তিনি।
উত্তরবঙ্গে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত কমিটির রিপোর্ট হাতে আসার আগে থেকেই রেলমন্ত্রক সমানে চালকের ভুল প্রমাণে ব্যস্ত। এতেই চটেছেন ইউনিয়নের নেতারা। অল ইন্ডিয়া রেলওয়ে মেনস ফেডারেশনের সাধারণ সম্পাদক গোপাল মিশ্রের অভিযোগ, তদন্ত শেষ হওয়ার আগেই তদন্তকারীদের প্রভাবিত করার চেষ্টা চলছে। নিহত চালকের কাঁধে গোটা ঘটনার দায় চাপিয়ে নিজেদের দোষ আড়াল করতে চাইছেন রেলকর্তারা। তাঁর প্রশ্ন, চালককে সিগন্যাল অতিক্রম করে যাওয়ার ছাড়পত্র কেন দেওয়া হয়েছিল? ন্যাশনাল ফেডারেশন অফ ইন্ডিয়ান রেলওয়ের তরফেও রেলমন্ত্রকের ভূমিকার কড়া সমালোচনা করা হয়। সংগঠনে সাধারণ সম্পাদক এম রাঘভাইয়ার মতে, ১৫ শতাংশ শূন্যপদ জিইয়ে রেখে চালকদের অতিরিক্ত দায়িত্ব পালনে বাধ্য করা হচ্ছে। তাঁদের ওপর মানসিক ও শারীরিক চাপ বাড়ছে বলেও মন্তব্য করেন। জানান, রেলমন্ত্রক ইঞ্জিনগুলিকে এসি করার কথা বললেও এখনও সেই কাজ কিছুই হয়নি। ফলে গরমের দিনে চরম অব্যবস্থার শিকার হন ট্রেনচালকেরা। তিনি মনে করিয়ে দেন, বাইরের তাপমাত্রা ৪৮ ডিগ্রি হলে ইঞ্জিনের ভেতরে তা দাঁড়ায় ৫১ ডিগ্রি সেলসিয়াস। প্রচণ্ড গরমের মধ্যেও চালকদের টানা তিন–চারদিন ডিউটি করতে বাধ্য করছে রেল। এখন আবার দুর্ঘটনার যাবতীয় দায় তাঁদের কাঁধেই চাপানোয় কড়া ভাষায় নিন্দা করেন সর্বভারতীয় রেল ইউনিয়নগুলির নেতারা।‌

নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া