সোমবার ১৮ মে ২০২৬

সম্পূর্ণ খবর

TheArcArt

রাজ্য | পশ্চিমবঙ্গে কীভাবে কংগ্রেসকে শক্তিশালী করা যায়? দু'দিনের চিন্তন শিবির হবে রাজ্যে

Kaushik Roy | ২১ জুন ২০২৪ ২৩ : ৪৮Kaushik Roy
আজকাল ওয়েবডেস্ক: রাজ্যে দু'দিনের চিন্তন শিবির করতে চলেছে কংগ্রেস। যে বৈঠকে জেলা থেকে রাজ্যের সর্বোচ্চ স্তরের নেত্রীবৃন্দ উপস্থিত থাকবেন। রাজ্যে কংগ্রেসকে কীভাবে আরও চাঙ্গা করে আন্দোলনের ঝাঁঝ বাড়ানো যায় এবং কোন কোন বিষয়ে বেশি গুরুত্ব দেওয়া উচিত সে সম্পর্কে আলাপ আলোচনার পাশাপাশি কীভাবে সংগঠনকে একেবারে নিচুতলা থেকে শক্তিশালী করে গড়ে তোলা যায় তার বিশদে আলোচনা এই শিবিরে হবে বলে জানা গিয়েছে। এবিষয়ে এআইসিসি'র অন্যতম সম্পাদক কংগ্রেস নেতা রণজিৎ মুখার্জি বলেন, 'শুক্রবার রাজ্য কংগ্রেসের একটি বৈঠক হয়েছে। কিন্তু একদিনের বৈঠকে তো সমস্ত কিছু আলোচনা করা সম্ভব নয়। সেজন্যই সিদ্ধান্ত হয়েছে দু'দিনের চিন্তন শিবির আয়োজন করা হবে। অন্যান্যদের সঙ্গে সেই শিবিরে থাকবেন সর্বভারতীয় কংগ্রেস কমিটির পর্যবেক্ষক গোলাম আহমেদ মীর।' 

রাজ্যে লোকসভা নির্বাচনের পর শুক্রবার মৌলালি যুব কেন্দ্রে ছিল পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস কমিটির জরুরি বর্ধিত সভা। ছিলেন বহরমপুরে পরাজিত কংগ্রেস প্রার্থী ও রাজ্য কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী, মালদা দক্ষিণ লোকসভা কেন্দ্রের সাংসদ ইশা খানচৌধুরী, সর্বভারতীয় কংগ্রেস কমিটির পর্যবেক্ষক গোলাম আহমেদ মীর-সহ অন্যরা। ছিলেন লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা কংগ্রেস প্রার্থীরা। সূত্র অনুযায়ী জানা গিয়েছে, এদিনের সভায় বক্তব্য পেশ করতে গিয়ে অধীর জানান, লোকসভা নির্বাচনের প্রার্থী বা রাজ্যে বামেদের সঙ্গে জোট, কোনও সিদ্ধান্তই তাঁর একার নয়। দলের সর্বোচ্চ স্তর থেকেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নিজেকে এদিনও 'বিপিএল এমপি' বা গরীব সাংসদ বলে উল্লেখ করেন তিনি। যদিও রাজ্যে কংগ্রেস কমিটির 'রিশাফল' বা পুনর্বিন্যাসের যে রেজোলিউশন এদিন নেওয়া হয়েছে সেখানে অধীরকে সরানো নিয়ে কোনও জল্পনার অবকাশ নেই বলেই অধীর শিবিরের দাবি। অধীর ঘনিষ্ঠ এক নেতার কথায়, পুনর্বিন্যাস তো অধীর চৌধুরীকে রেখেও হতে পারে। এটা কেন ভাবা হচ্ছে পুনর্বিন্যাসের ফলে অধীরকে সরে যেতে হবে!

নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া