সোমবার ১৮ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Riya Patra | ২১ জুন ২০২৪ ১৭ : ৫৫Riya Patra
গত বছর একসঙ্গে পুরনো ফৌজদারি আইনের পরিবর্তে কেন্দ্র নয়া তিন আইন পাশ করায়। শুরু থেকেই এই পদক্ষেপের বিরোধিতা করে এসেছে বিরোধীরা। তাদের বক্তব্য, তৎকালীন মোদি সরকার যখন ২০ ডিসেম্বর সংসদে এই তিন আইন বিল পাশ করিয়েছে, তখনই নজিরবিহীন ভাবে সংসদের দুই কক্ষ থেকে সাসপেন্ড ছিলেন ১৪৬ জন সাংসদ। অর্থাৎ নির্বাচিত সাংসদরা তাঁদের মতামত জানাতে পারেননি। পুনরায় বিষয়টির মূল্যায়নের দাবি জানিয়ে কার্যকরের দিন পিছিয়ে দেওয়ার জন্য চিঠি লিখে প্রধানমন্ত্রীকে আবেদন জানিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী, তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা ব্যানার্জি। প্রধানমন্ত্রীকে দেওয়া চিঠিতে মুখ্যমন্ত্রী উল্লেখ করেছেন, "১৬ জুন কলকাতায় এই বিষয়টি নিয়ে একটি সম্মেলনের আয়োজন করে কেন্দ্রীয় সরকার। যদিও সেই সম্মেলনে রাজ্যকে যুক্ত করা হয়নি। এটি খুবই আপত্তিকর এবং এই সম্মেলনের আয়োজন করার কথা ছিল রাজ্য সরকারের। কারণ, আইনশৃঙ্খলা রাজ্যের এক্তিয়ারভুক্ত।" ন্যায় সংহিতা কার্যকর করা স্থগিত রাখার জন্য দুটি কারণ চিঠিতে উল্লেখ করেছেন মুখ্যমন্ত্রী। একটি নীতিগত এবং অপরটি বাস্তবিক। নীতিগত কারণ হিসেবে তিনি চিঠিতে উল্লেখ করেছেন, "আমি মনে করি, এই গুরুত্বপূর্ণ আইনের সংশোধনী নব নির্বাচিত সাংসদদের সামনে পেশ করা উচিত। সেখানে এই তিন আইন নিয়ে বিস্তারিত আলোচনা এবং পুনর্বিবেচনা করা দরকার। আইনটি দ্রুততার সঙ্গে পাস করিয়ে নেওয়ার বিরুদ্ধে যেভাবে প্রকাশ্যে সমালোচনা হয়েছে, সেট নিয়ে নতুন করে সংসদে পুনর্বিবেচনা করা হলে গণতন্ত্রের নীতি অক্ষুন্ন থাকবে এবং আইন তৈরির পদ্ধতির প্রতি স্বচ্ছতা বজায় থাকবে।" মমতা ব্যানার্জি আরও উল্লেখ করেছেন, এরফলে নব নির্বাচিত সাংসদরাও এই আইন নিয়ে প্রস্তাবিত সংস্কার, বিভিন্ন মহলের তোলা উদ্বেগ নিয়ে চর্চা করার সুযোগ পাবেন এবং নিশ্চিত হবে যাতে দেশের মানুষের প্রত্যাশা ও সম্মিলিত প্রচেষ্টা রয়েছে। একইসঙ্গে এই পদক্ষেপ করা হলে দেশের নাগরিকদের সংসদীয় পদ্ধতির প্রতি আস্থা প্রতিষ্ঠিত হবে বলে চিঠিতে উল্লেখ করেছেন তিনি।
বাস্তবিক কারণ হিসেবে মুখ্যমন্ত্রী পুলিশ এবং আইনজীবী সহ এবং এরসঙ্গে জড়িত বিভিন্ন স্তরের প্রতিনিধিদের প্রশিক্ষণের বিষয়টি তুলে ধরেছেন। তিনি এই অংশে লিখেছেন, "যে কোনও আইনি সংশোধন কার্যকর করার আগে ফিল্ড ওয়ার্কের প্রয়োজন এবং সেই প্রস্তুতি এড়িয়ে যাওয়ার কোনও কারণ নেই। " প্রসঙ্গত উল্লেখ্য, এর আগে ২০২৩ সালের ২৯ নভেম্বর এবং ১৬ ডিসেম্বর একই বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। সেই দুটি চিঠিতেও এই তিন ন্যায় সংহিতা আইন নিয়ে বিস্তারিত আলোচনা ও চর্চার দাবি করেছিলেন তিনি। যদিও তাঁর দেওয়া কোনও প্রস্তাবই গ্রহণ করেননি শাহ।
ন্যায় সংহিতা সংক্রান্ত তিন আইন আলোচনার পর প্রথমে স্থায়ী কমিটিতে পাঠানো হয়। সেখানে কংগ্রেস, ডিএমকে, তৃণমূলের সদস্যরা বিলটি নিয়ে তাড়াহুড়ো করার বিরোধিতা করেন। যদিও সদস্যদের আপত্তি উড়িয়ে বিলটি পাস করিয়ে বিজ্ঞপ্তি জারি করা হয়। বিলটি কার্যকর করা নিয়ে ডিসেন্ট নোট বা লিখিত আপত্তি জানিয়েছিলেন, কংগ্রেসের পি চিদম্বরম, ডিএমকের এলানগো এবং তৃণমূলের ডেরেক ও ব্রায়েন। গতকাল নবান্নে মমতা ব্যানার্জির সঙ্গে পি চিদম্বরমের এই বিষয়ে আলোচনা হয়েছে বলে সূত্রের খবর। কংগ্রেসের অধীরঞ্জন চৌধুরীও ছিলেন স্বরাষ্ট্র বিষয়ক সংসদীয় কমিটিতে। যদিও এবার তিনি পরাজিত হওয়ায় কমিটিতে থাকবেন না। গত স্থায়ী কমিটির বাকিদের মধ্যে রবনীত সিং বিট্টু বিজেপিতে, দলের কাজে ব্যস্ত কংগ্রেসের দিগ্বিজয় সিং। সূত্রের খবর, সেই কারণেই তিন ন্যায় সংহিতা নিয়ে দৌত্য করেছেন পি চিদম্বরম।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার