মঙ্গলবার ০৭ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | Murshidabad: ‌মুর্শিদাবাদে সালিশি সভা‌য় খুন যুবক

Rajat Bose | ২১ জুন ২০২৪ ১৭ : ০৭Rajat Bose
আজকাল ওয়েবডেস্ক:‌ মুর্শিদাবাদ জেলার ফরাক্কা থানার তোফাপুর দক্ষিণপাড়া গ্রামে সালিশি সভা চলাকালীন এক যুবককে ছুরি মেরে খুন করার ঘটনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার রাতে উত্তপ্ত হয়ে উঠল এলাকা। 
পুলিশ সূত্রে জানা গেছে মৃত যুবকের নাম ওয়াসিকুল ওরফে টনি শেখ (৩৬)। বাড়ি তোফাপুর গ্রামে। আব্দুল রাকিব নামে এক যুবকের বিরুদ্ধে টনিকে ছুরি মেরে খুন করার অভিযোগ উঠেছে। 
জঙ্গিপুর পুলিশ জেলার সুপার আনন্দ রায় জানিয়েছেন ‘‌খুনের পর থেকে মূল অভিযুক্ত পলাতক। পুলিশ তার সন্ধানে তল্লাশি শুরু করেছে। দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।’‌ 
স্থানীয় সূত্রে জানা গেছে প্রায় দশ দিন আগে
 আব্দুলের এক ছেলে পাশের গ্রামের একটি মেয়েকে পালিয়ে নিয়ে গিয়ে বিয়ে করে। যদিও আব্দুল গ্রামের মুসলিম ‘‌সমাজ’‌কে (জামাত) এই বিষয়ে কিছুই জানায়নি। 
স্থানীয় সূত্রে জানা গেছে ছেলের বিয়ের খবর গ্রামের মানুষকে না জানানোর জন্য সমাজের কিছু ব্যক্তি আব্দুলের উপর অখুশি ছিল। সেই বিষয়টি মীমাংসার জন্য বৃহস্পতিবার রাতে গ্রামে একটি সালিশি সভা বসে। বিয়ের খবর গ্রামবাসীদেরকে না জানানোর জন্য এবং পালিয়ে গিয়ে ছেলের বিয়ে করাতে ‘‌সমাজের’‌ তরফ থেকে আব্দুলকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। সূত্রের খবর, আব্দুল ওই টাকা দিতে অস্বীকার করেন এবং বলেন প্রয়োজন হলে তিনি সমাজ ছেড়ে চলে যাবেন। অভিযোগ সেই সময় টনি, আব্দুলকে বলে প্রয়োজন হলে সে যেন জরিমানার টাকা দিয়ে তারপরে সমাজ ছেড়ে চলে যায়। 
এই বক্তব্যকে কেন্দ্র করে ওই সভায় উপস্থিত কয়েকজনের সঙ্গে আব্দুলের উত্তপ্ত বাক্য বিনিময় হয়। এরপর হঠাৎই ওই এলাকা ছেড়ে আব্দুল চলে যায় এবং কিছুক্ষণের মধ্যে একটি ছুরি নিয়ে ফিরে আসে। এরপর সেখানে উপস্থিত টনিকে ছুরি দিয়ে আক্রমণ করে। ঘটনার পর রক্তাক্ত অবস্থায় টনিকে উদ্ধার করে স্থানীয় অর্জুনপুর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। 



নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া