শুক্রবার ০৩ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | TMC: সাংসদ রচনা ব্যানার্জির বিজয় মিছিল, বড় ভাঙনের মুখে সিঙ্গুর বিজেপি

Riya Patra | ২০ জুন ২০২৪ ০২ : ৪০Riya Patra

মিল্টন সেন,হুগলি: সিঙ্গুরের বিজেপিতে বড় ভাঙন। বৃহষ্পতিবার হুগলির নবনির্বাচিত সাংসদের হাত ধরে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন দু'বারের বিজেপির পঞ্চায়েত সদস্য, বিজেপির প্রাক্তন মন্ডল সভাপতি সহ একাধিক বিজেপি নেতা কর্মীরা। এদিন বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন সিঙ্গুর -২নং পঞ্চায়েতের সদস্য সমীর হালদার, বিজেপির প্রাক্তন মন্ডল সভাপতি গৌতম মোদক, বিজেপি কর্মী সৌরভ মোদক, হারাধন সিংহ, সন্তোষ মন্ডলসহ একাধিক বিজেপি নেতা কর্মীরা। তাঁদের হাতে দলীয় পতাকা তুলে দেন হুগলির নবনির্বাচিত সংসদ রচনা ব্যানার্জি। এদিন সিঙ্গুর বাজার এলাকায় আয়োজিত দলীয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আরামবাগের সাংসদ মিতালী বাগ, রাজ্যের মন্ত্রী বেচারাম মান্না, বিধায়ক করবী মান্না। হুগলি লোকসভা কেন্দ্রে বিদায়ী সাংসদ লকেট চ্যাটার্জিকে বড় ব্যবধানে হারিয়ে জয়লাভ করেছেন তৃনমূল কংগ্রেস প্রার্থী রচনা ব্যানার্জি। ফলাফল অনুসারে সিঙ্গুর থেকেই ১৮ হাজারের বেশি ভোটে এগিয়ে ছিলেন রচনা। এদিন বিকালে প্রথমে হুগলির রাজহাটে দলীয় কর্মীদের সংবর্ধনা সভায় যোগদান করেন হুগলির সাংসদ। এরপর সিঙ্গুরে পৌঁছে বিজয় শোভাযাত্রায় অংশগ্রহণ গ্ৰহন করেন। মন্ত্রী বেচারাম মান্না, বিধায়ক করবী মান্নাকে সঙ্গে নিয়ে জনসংযোগ করেন আরামবাগের সাংসদ মিতালী বাগ এবং হুগলির সাংসদ রচনা ব্যানার্জি। দলীয় এই কর্মসূচি চলাকালীন সিঙ্গুরের বিজেপি নেতা কর্মীরা তৃণমূল যোগ দেন। এদিন তৃনমূল কংগ্রেসে যোগ দেওয়ার পর বিজেপির পঞ্চায়েত সদস্য সমীর হালদার জানিয়েছেন, এলাকার সামগ্রিক উন্নয়নের স্বার্থে তিনি কোনও দিন বিজেপি দলের কোনও সদস্যের সাহায্য পাননি, সবসময় তাঁকে সাহায্যের জন্য তৃনমূল কংগ্রেস নেতৃত্বের কাছেই যেতে হয়েছে। তাঁর ব্যক্তিগত অসুবিধার সময়েও দলের সাহায্য পাননি। পাশে দাঁড়িয়েছে তৃণমূল। তাই তিনি মনে করেছেন, ওই দলে থেকে মানুষের উপকার করা কার্যত অসম্ভব। তাই তৃণমূলে যোগদান করেছেন। এদিন সিঙ্গুরের বিজয় মিছিলে যোগ দিতে এসে রচনা বলেছেন, হুগলির প্রার্থী হওয়ার পর প্রথম তিনি সিঙ্গুরে এসেছিলেন। ডাকাত কালীমন্দিরে পুজো দিয়ে শুরু করেছিলেন তার প্রচার। এদিন আবার সেই মন্দিরেই এদিন পুজো দিলেন। তৃণমূল কংগ্রেস জিতেছে মানে, মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জি জিতেছেন। সবই ঈশ্বরের কৃপা। ঠাকুরকে পুজো দিয়ে আশীর্বাদ চেয়েছেন, যাতে আগামী দিনে ভালো করে কাজ করতে পারেন। সিঙ্গুরের জমি আন্দোলনে মমতা ব্যানার্জির নাম জড়িয়ে আছে। তাই সেখান থেকেই শুরু করেছিলেন। সুপ্রিমোকে হুগলি ফিরিয়ে দিতে পেরে খুশি তিনি।

নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া