সোমবার ১৮ মে ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | ARREST: জেলার বাইরে বসে তোলাবাজির নতুন কায়দা, গ্রেপ্তার রমেশের দুই সাকরেদ

Sumit | ২০ জুন ২০২৪ ০০ : ৪৩Sumit Chakraborty
মিল্টন সেন,হুগলি : নির্মাণ সামগ্রী সরবরাহ করতে করতে সরাসরি ব্যবসায় অংশীদারিত্বে ঢুকে পড়ার চাপ। না মানলে খুনের হুমকি। একেবারে নতুন ছকে দুষ্কৃতীদের তোলাবাজির ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। চন্দননগর কমিশনারেট কার্যকর হওয়ার পর বেড়েছে পুলিশি তৎপরতা। ধীরে ধীরে শক্ত হয়েছে আইনের ফাঁস। উত্তরপাড়া থেকে চুঁচুড়া বিস্তীর্ণ কমিশনারেট এলাকায় বন্ধ হয়েছে দুষ্কৃতীদের রমরমা। 
এবারে অন্য জেলায় বসে, হুগলিতে তোলাবাজির নতুন কায়দা। নতুন ছেলেদের কাজে লাগিয়ে তোলাবাজির ছক। নির্মাণ সামগ্রী সরবারহ করার পর ইচ্ছে করে কোটি টাকা বকেয়া রেখে দেওয়া। পরে ব্যবসায় অংশীদার করার চাপ। আর সেটা না মানলে খুনের হুমকি। নতুন কায়দায় তোলাবাজি রমেশ মাহাত গ্যাংয়ের। পুলিশ সূত্রে খবর, রিষড়া মোরপুকুর এক নং গভঃ কলোনী এলাকায় সম্প্রতি বহুতল আবাসন তৈরির কাজ শুরু করেন বিনোদ কুমার সিং নামে এক ব্যবসায়ী। সেখানে ইট বালি সিমেন্ট পাথর সরবরাহ শুরু করে রমেশ মাহাতর লোকজন।
তদন্তকারীরা পুলিশ আধিকারিকেরা জানিয়েছেন, পরিচিত দুষ্কৃতী যারা রমেশের গ্যাং এর সঙ্গে যুক্ত বলেই পরিচিত এক্ষেত্রে তাদের ব্যবহার করা হয় নি। নতুন মুখ বিজয় রাউত ও রাকেশ শ্রীবাস্তবকে ব্যবহার করে নির্মাণ সামগ্রী সরবরাহ করার এই কাজ করায় রমেশ। এক সময় সমগ্র হুগলি জেলার ত্রাস হুব্বা শ্যামলের ডান হাত ছিল রমেশ। হুব্বা খুন হওয়ার পর হুগলি হাওড়া জুড়ে একচেটিয়া প্রভাব বিস্তার করে রমেশ। জেলে থাকলেও বাইরে সর্বত্রই ছিল তার গ্যাংয়ের অবাধ বিচরণ। 
তদন্তে নেমে পুলিশ জানতে পারে গোটা বিষয়টা অপারেট করছে রমেশ মাহাত এবং তার ছেলে অমিত মাহাত। নতুন ছকের খবর পৌঁছয় পুলিশের কাছে। বিনোদ সিংকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। এরপর বিনোদ রিষড়া থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে বিজয় রাউত ও রাকেশ শ্রীবাস্তব নামে দুইজনকে গ্রেফতার করে পুলিশ। জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে বিজয়ের নামে পার্টনারশিপ এগ্রিমেন্ট হয়েছিল। বিজয় রমেশ মাহাতর কাছে আট হাজার টাকা বেতনে কাজ করে। ধৃতদের বুধবার শ্রীরামপুর আদালতে পেশ করে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ। 






নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া