সোমবার ১৮ মে ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | BODY : খাল থেকে উদ্ধার নিখোঁজ শিশুর দেহ

Sumit | ২০ জুন ২০২৪ ২১ : ৪৫Sumit Chakraborty
মিল্টন সেন, হুগলি : দুদিনের মাথায় হদিশ মিলল ভদ্রেশ্বরে নিখোঁজ শিশুর। মৃতদেহ উদ্ধার হল খুঁড়িগাছি খাল থেকে। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ভদ্রেশ্বরে। গত মঙ্গলবার সন্ধ্যায় নিখোঁজ হয় ভদ্রেশ্বর পুরসভার ২১ নম্বর ওয়ার্ডের অন্তর্গত সাহেব বাগান এলাকার আরাধ্যা রাম। বাড়ির সামনে খেলা করতে করতে নিখোঁজ হয় এক বছর নয় মাস বয়সের ওই শিশু কন্যা। শিশুর বাবা ভিকি রাম। পাশেই সাহেববাগান এলাকাতেই তার শশুর বাড়ি। ঘটনার দিন স্ত্রী পার্বতী রাম বিউটিশিয়ান কোর্সের প্রশিক্ষণ নিতে বাপের বাড়িতে গিয়েছিলেন। সেখানেই বাড়ির সামনে খেলা করছিল তাঁর মেয়ে। পরিবার সূত্রে জানা গেছে, ওইদিন বিকালেও অন্যান্য দিনের মতোই বাড়ির সামনেই খেলা করছিল শিশুটি। সন্ধার পর হঠাৎ আরাধ্যা উধাও হয়ে যায়। আশেপাশে সর্বত্র অনেক খোঁজ করে কোনও হদিশ পাওয়া যায় না। তারপরেই পরিবারের তরফে ভদ্রেশ্বর থানায় একটি অভিযোগ দায়ের করা হয়। ভদ্রেশ্বর থানার পুলিশের তরফে ওই এলাকায় তল্লাশি শুরু হয়। বাড়ির কাছে খাল রয়েছে সেই খালে তল্লাশির পাশাপাশি ধোপঝাড় জঙ্গলেও তল্লাশি চলে। সংলগ্ন পাতকুয়ার জল সেচ করেও দেখা হয়। পাশাপাশি ড্রোন ক্যামেরার সাহায্য নিয়ে চলে তল্লাশি, তবে কোনও খোঁজ মেলেনি শিশুটির। অবশেষে বৃহস্পতিবার বেলার দিকে শিশুটির খোঁজ পাওয়া যায় খুঁড়িগাছি খালে। সেখানে শিশুর দেহ ভাসতে দেখেন স্থানীয়রা। অথচ বুধবার ওই খালের যেখানে পুলিশ তল্লাশি চালিয়েছিল সেখান থেকে কিছুটা দূরে মৃতদেহ ভাসতে দেখা যায়। খবর পেয়ে ভদ্রেশ্বর থানার পুলিশ গিয়ে দেহ উদ্ধার করে। ময়না তদন্তের জন্য শিশুর মৃতদেহ চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে পাঠানো হয়েছে।

নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া