সোমবার ০৬ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
Sumit | ২০ জুন ২০২৪ ১৮ : ৫৫Sumit Chakraborty
জঙ্গিপুর পুলিশ জেলার সুপার আনন্দ রায় জানিয়েছেন," এই খুনের ঘটনায় যুক্ত থাকার অভিযোগে ইতিমধ্যেই দু'জনকে গ্রেপ্তার করা হয়েছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে সুতি থানার পুলিশ। " পুলিশ সূত্রে খবর, ধৃত দুই ব্যক্তির নাম রেজাউল শেখ এবং তাঁর স্ত্রী জলি বিবি। তাঁদের বাড়িও বরজপাড়া গ্রামে।
স্থানীয় সূত্রে খবর, একটি গাছ থেকে আম পাড়া নিয়ে কিছুদিন আগে কবীর শেখ এবং রেজাউল শেখের মধ্যে ঝগড়া হয়েছিল। রেজাউলের পরিবারের এক সদস্য যখন ঢিল মেরে গাছ থেকে আম পাড়ার চেষ্টা করছিল সেই সময় কবীরের পরিবারের এক সদস্য সেই ঢিলের আঘাতে আহত হয়।
এই ঘটনাকে কেন্দ্র করে দুই পরিবারের মধ্যে বিবাদ হয়। পরে গ্রামের কয়েকজন ব্যক্তি দুই পরিবারের বিবাদের নিষ্পত্তি করার জন্য মধ্যস্থতা করেন এবং গ্রাম্য শালিশী সভাতে সিদ্ধান্ত হয় কবীরের পরিবারের আহত সদস্যের চিকিৎসার জন্য রেজাউল ৮০০ টাকা চিকিৎসার খরচ দেবে।
যদিও স্থানীয় সূত্রে খবর, শালিশী সভার সিদ্ধান্ত মেনে রেজাউল 'জরিমানার' ৮০০ টাকা কবীরকে দেয়নি। জরিমানার টাকা পাওয়ার জন্য কবীর গত কয়েকদিনে বেশ কয়েকবার রেজাউলের বাড়িতে গেলেও খালি হাতেই তাকে ফিরতে হয়েছিল বলে খবর।
সুরজ শেখ নামে মৃত ওই ব্যক্তির এক আত্মীয় বলেন," কবীর নিজের টাকার জন্য রেজাউলের বাড়িতে গিয়েছিল। সেই সময় হঠাৎই রেজাউল তাঁকে ছুরি দিয়ে কুপিয়ে খুন করে। ঘটনার সময় রেজাউলের স্ত্রীও তাঁর সঙ্গে ছিল।"
খুনের ঘটনার খবর পাওয়ার পরই সুতি থানার বিশাল পুলিশ বাহিনী এলাকায় পৌঁছয়। ঘটনার কিছুক্ষণের মধ্যে ওই এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্ত রেজাউল এবংতার স্ত্রী জলিকে গ্রেপ্তার করে পুলিশ।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার