শুক্রবার ০৮ মে ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | Hooghly: কুসংস্কার দূর করতে ছুটে গেলেন মহকুমা শাসক

Riya Patra | ১৯ জুন ২০২৪ ০০ : ২৬Riya Patra
মিল্টন সেন,হুগলি: শিকল বেঁধে রাখা হয়েছে কিশোরকে। খবর পেয়ে এদিন ব্যাণ্ডেলের কেওটা হেমন্ত বসু কলোনিতে গেলেন মহকুমা শাসক। ভূতে ধরেছে, এই সন্দেহে শিকল দিয়ে তালা মেরে রাখা হয়েছে বছর ষোলোর এক কিশোরকে। ব্যান্ডেল কেওটার হেমন্ত বসু কলোনী এলাকার এমন অমানবিক ঘটনায় সাড়া পরেছিল শহরে। বুধবার জেলা সদর মহকুমা শাসক স্মিতা সান্যাল শুক্লা ওই কিশোরের বাড়িতে যান। ছিলেন, স্থানীয় কাউন্সিলর অনিন্দিতা মন্ডল এবং পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের সদস্যরা।
সম্প্রতি হেমন্ত বসু কলোনি এলাকায় এক কিশোর অস্বাভাবিক আচরণ শুরু করে। হাত পা ছুঁড়তে থাকে, গালিগালাজ করতে থাকে। কাউকে দেখলেই মারধর করতে উদ্যত হয়। ঘটনার সূত্রপাত দিন পনেরো আগে, সন্ধেয় প্রাইভেট পড়ে বাড়ি ফেরার পরই হঠাৎ করেই তার এই আচরণ দেখে ভুতে ধরেছে সন্দেহ হয় পরিবারের। বাধ্য হয়ে তাকে শিকল দিয়ে বেঁধে রাখা হয়। বর্ধমানের ওঝার থেকে জল পড়া এনে খাওয়ানো হয়। মাদুলি পরিয়েও কোনও কাজ হয় না। এরপর চিকিৎসকের দারস্ত হয় পরিবার। ওষুধ খেয়ে ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠে কিশোর।অখুলে দেওয়া হয় শিকল। এই সময়ে দাঁড়িয়েও মানুষের এহেন কুসংস্কার অবাক করেছে প্রতিবেশীদের। এই আধুনিক সমাজে এখনও ভূত প্রেতের কথা উঠছে! এদিন মহকুমা শাসক বলেছেন, এখনও কিছু মানুষের মধ্যে কুসংস্কার রয়েছে। কিশোরের বাবা কুসংস্কার আচ্ছন্ন। তাই সময় এবং অর্থ দুটোই ব্যয় হয়েছে। স্থানীয় কাউন্সিলর বা প্রশাসনের লোকজনকে আগে জানালে হয়তো আরও আগে কিশোরের চিকিৎসার ব্যবস্থা করা যেত। এখন নিউরো সাইক্রিয়াটিস্টকে দেখানো হচ্ছে। কিশোর বর্তমানে সুস্থ। দশম শ্রেণীর ছাত্র ভালোভাবে পড়াশোনা করুক এটাই তিনি চান। কুসংস্কার দুর করতে এদিন বিজ্ঞান মঞ্চের তরফে সচেতন করা হয় এলাকাবাসীদের। বিজ্ঞান মঞ্চের সদস্য সন্দীপ সিংহ বলেন, তিনি জানতে পেরে কিশোরের বাড়িতে এসে বোঝান, ওঝা-ঝাড়ফুঁক এসবের ফলে অনেক সময় মৃত্যু পর্যন্ত ঘটতে পারে। তেমন ঘটনা যাতে না ঘটে তার জন্য সচেতন থাকতে হবে। কিশোরের বাবা কার্তিক মালাকার বলেছেন, সবাই তাঁর পরিবারের পাশে দাঁড়িয়েছে। ছেলে এখন আগের থেকে অনেকটাই সুস্থ।।
ছবি পার্থ রাহা।

নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া