শনিবার ০৪ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | Humayun Kabir: ‌‌দলীয় নেতার বিরুদ্ধে থানার দ্বারস্থ তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর

Rajat Bose | ১৯ জুন ২০২৪ ২০ : ৩৯Rajat Bose
আজকাল ওয়েবডেস্ক:‌ একটি জনপ্রিয় সমাজ মাধ্যমে মানহানিকর মন্তব্য করার অভিযোগে বুধবার মুর্শিদাবাদ জেলা তৃণমূলের এক যুব নেতার বিরুদ্ধে বহরমপুর সাইবার ক্রাইম থানায় লিখিত অভিযোগ করলেন ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর। বুধবার সকালে বহরমপুরে সাইবার ক্রাইম থানায় এসে হুমায়ুন কবীর রেজিনগর বিধানসভা যুব তৃণমূল কংগ্রেসের কো–অর্ডিনেটর মুস্তাক আহমেদের বিরুদ্ধে লিখিত অভিযোগ জানান। হুমায়ুন দাবি করেছেন মুস্তাক তৃণমূল কংগ্রেসের কোনও পদে নেই। হুমায়ুন কবীরের কথায়, ‘‌তৃণমূল পরিচালিত মুর্শিদাবাদ জেলা পরিষদের সহকারী সভাধিপতি লতিবুর রহমানের দাদার ছেলে মুস্তাক আহমেদ গত কয়েকদিন ধরে সমাজ মাধ্যমে আমার বিরুদ্ধে বিষোদ্গার করে চলেছেন। তাঁর অভিযোগ আমি নাকি বেলডাঙায় কোনও এক ব্যক্তির জমি–জায়গা জোর করে দখল করার চেষ্টা করছি। আমার এটাই বক্তব্য বেলডাঙায় নিজের এক ছটাক জমিও নেই এবং সেখানে কোনও জমি দখলের সঙ্গে জড়িত নই।’‌ 
হুমায়ুন আরও বলেন, ‘‌মুস্তাক নিজের সোশ্যাল মিডিয়ার বার্তায় যে সমস্ত ব্যক্তিদের নাম বলেছেন, তাদের কাউকেই চিনি না। কিন্তু কোনও এক অজানা কারণে লোকসভা নির্বাচনের পর কারও প্ররোচনায় এই জেলায় পরিকল্পিতভাবে আমার সম্মানহানির চেষ্টা চলছে।’‌ হুমায়ুন অভিযোগ করেন, ‘‌২০২২ এর পুর নির্বাচনে মুস্তাক বেলডাঙা পুরসভার একটি ওয়ার্ডে কংগ্রেসের প্রতীকে দাঁড়িয়েছিলেন। কিন্তু তাঁর জামানত বাজেয়াপ্ত হয়েছিল। ওই ব্যক্তি আমাকে দিন–সময় জানিয়ে বেলডাঙায় যাওয়ার জন্য ‘‌চ্যালেঞ্জ’‌ করেছেন। আমিও তাঁকে বহরমপুর ব্যারাক স্কোয়ার ময়দানে আসার চ্যালেঞ্জ জানিয়ে রাখলাম। তখন দেখা যাবে কার কত ক্ষমতা।’‌ 
হুমায়ুনের বক্তব্য, পুলিশ উপযুক্ত ব্যবস্থা না নিলে তিনি মুস্তাকের বিরুদ্ধে মানহানির মামলা করবেন। 
এদিকে, তৃণমূল সূত্রের খবর এবারের লোকসভা নির্বাচনে তৃণমূলের বিভিন্ন হোর্ডিংয়ে মুস্তাকের নাম রেজিনগর বিধানসভা কেন্দ্রের যুব তৃণমূলের কোঅর্ডিনেটর হিসেবে উল্লেখ ছিল। 
মুস্তাক আহমেদ যে সক্রিয়ভাবে তৃণমূল কংগ্রেস করেন তা স্বীকার করে নিয়েছেন দলের বহরমপুর–মুর্শিদাবাদ সাংগঠনিক জেলা চেয়ারম্যান রবিউল আলম চৌধুরী। তিনি বলেন, ‘‌মুস্তাক বেলডাঙা থানার মির্জাপুরের বাসিন্দা। তিনি সক্রিয়ভাবে তৃণমূল কংগ্রেস করেন। তবে হুমায়ুন কবীরের সঙ্গে মুস্তাকের কি গন্ডগোল হয়েছে তা জানা নেই।’‌ 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া