সোমবার ১৮ মে ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | Kanchanjunga Express Accident: ‌কাঞ্চনজঙ্ঘা দুর্ঘটনার ২৬ ঘণ্টা পর ফাঁসিদেওয়ায় আপ ও ডাউন লাইনে স্বাভাবিক হল পরিষেবা

Rajat Bose | ১৮ জুন ২০২৪ ১৯ : ০৯Rajat Bose
আজকাল ওয়েবডেস্ক:‌ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের দুর্ঘটনার প্রায় ২৬ ঘণ্টা পর ফাঁসিদেওয়ায় ডাউন লাইনে স্বাভাবিক হল ট্রেন চলাচল। আপ লাইনে মঙ্গলবার সকালেই স্বাভাবিক হয়ে যায় পরিষেবা। তবে খুব ধীরগতিতে চালানো হচ্ছে ট্রেন। দুর্ঘটনা কবলিত এক্সপ্রেস এবং মালগাড়ির কামরাগুলি সরিয়ে লাইন মেরামতি করে আবার পরিষেবা চালুর কাজ মঙ্গলবার সকালেই শেষ হয়েছিল। দুর্ঘটনার পর থেকেই ওই লাইনে ট্রেন চলাচল পুরো বন্ধ হয়ে য়ায়। সোমবারের পর মঙ্গলবার সকাল ১০টা ৪২ মিনিট নাগাদ ডাউন লাইনে প্রথম যাত্রিবাহী ট্রেন চালায় রেল। আওয়াধ–অসম এক্সপ্রেস খুব ধীর গতিতে ওই লাইন দিয়ে পাস করানো হয়। তার আগে সকালে আপ লাইন ধরে ধীর গতিতে কামাক্ষ্যা গান্ধীধাম এক্সপ্রেসকে পার করানো হয়। সোমবারের দুর্ঘটনার পর সেটাই প্রথম কোনও যাত্রিবাহী ট্রেন দুর্ঘটনাস্থল পেরোয়। তবে আপ ও ডাউন লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক হলেও এখনই সব ট্রেন ওই লাইন দিয়ে চালানো হচ্ছে না। সোমবারের মত মঙ্গলবারও বেশ কয়েকটি ট্রেনের যাত্রাপথ বদল করা হয়েছে। মঙ্গলবার বাতিল করা হয়েছে হাওড়া–নিউ জলপাইগুড়ি শতাব্দী এক্সপ্রেস। মঙ্গলবার দুপুর ২টো ২৫ মিনিট নাগাদ হাওড়া থেকে ট্রেনটি ছাড়ার কথা ছিল। কিন্তু সোমবারের দুর্ঘটনার কারণে শতাব্দী এক্সপ্রেস বাতিল করেছে রেল।
এদিকে, দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে এগারো। 










নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া