শনিবার ০২ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Pallabi Ghosh | ১৬ জুন ২০২৪ ২০ : ১০Pallabi Ghosh
শিয়ালের হানায় শিশু মৃত্যুর ঘটনা প্রকাশ্যে আসতেই প্রশাসনের তরফ থেকে শুরু হয়েছে তৎপরতা। ওই গ্রামে বসবাসকারী শিয়ালের দলকে ধরার জন্য এলাকায় যাচ্ছেন বনদপ্তরের কর্মীরা।
স্থানীয় সূত্রে জানা গেছে -শনিবার রাত সাড়ে আটটা নাগাদ সানুফা খাতুন নামে বছর দেড়েকের ওই নাবালিকা নিজের মা-র, তাসবীরা বিবি, সাথে ঘরে শুয়েছিল। সেই সময় হঠাৎই একটি পূর্ণবয়স্ক শিয়াল ঘরে ঢুকে কিছু বোঝার আগে সানুফার গলা ধরে তাকে টেনে নিয়ে চলে যায়। বাড়ির লোকের বেশ কিছুক্ষণ খোঁজাখুঁজির পর তাকে ফিডার ক্যানেলের নদীর ধার থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে জঙ্গিপুর হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা সানুফাকে মৃত বলে ঘোষণা করেন।
সুতি-২ পঞ্চায়েত সমিতির ভূমি কর্মাধ্যক্ষ তথা স্থানীয় বাসিন্দা আখতারুল হক বলেন," গত প্রায় দেড় মাস ধরে এই এলাকাতে শিয়ালের উৎপাত প্রচন্ড বেড়ে গেছে। এই সময়ের মধ্যে কমপক্ষে ছ'জন শিশু শিয়ালের হানায় জখম হয়েছে। যদিও তারা মহেশাইল হাসপাতালে চিকিৎসার পর সুস্থ রয়েছে।"
তিনি বলেন, "শিয়ালের অত্যাচারে দিনের বেলাতেও গ্রামবাসীরা ঘর বন্ধ করে থাকছেন। রাত হলেই শিয়ালগুলো দল বেঁধে গ্রামের রাস্তায় বেরিয়ে পড়ছে এবং বিভিন্ন বাড়িতে হামলা চালাচ্ছে। গতকাল রাতে ওই শিশুটি ফিডার ক্যানেলের কাছে নিজের বাড়িতে মায়ের সাথে ঘরের মধ্যেই ছিল। কেউ কিছু বোঝার আগে একটি শিয়াল ঘরে ঢুকে শিশুটিকে মুখে করে টেনে নিয়ে যায়।"
আখতারুল জানিয়েছেন, "ইতিমধ্যেই প্রশাসনের শীর্ষ কর্তাদের সাথে আমার একাধিকবার কথা হয়েছে। মালদা থেকে বনদপ্তরের একটি দল আজই গ্রামে আসবে। কিভাবে গ্রাম থেকে শিয়ালের দলকে তাড়ানো যায় সেই বিষয়ে আজই ব্যবস্থা নেওয়া হবে।"
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার