সোমবার ১৮ মে ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | Operation : কান্দি মহকুমা হাসপাতালে পায়ের জটিল অপারেশন

Sumit | ১৬ জুন ২০২৪ ২০ : ০৮Sumit Chakraborty
আজকাল ওয়েবডেস্ক : পথ দুর্ঘটনায় আহত হয়ে ডান পা হারাতে বসা এক ব্যক্তিকে জটিল অপারেশন করে বাঁচালেন মুর্শিদাবাদের কান্দি মহকুমা হাসপাতালের চিকিৎসকরা। মহকুমা স্তরের একটি হাসপাতালে এমন জটিল অপারেশন করে এক আহতের পা বাঁচানোর ঘটনাকে তারিফ করেছে জেলার চিকিৎসক মহল। 
শনিবার রাত সাড়ে নটা নাগাদ পেশায় ব্যবসায়ী বছর তিপ্পান্নর হরেকৃষ্ণ মন্ডল কান্দি শহরে নিজের দোকান বন্ধ করে তিলিপাড়া এলাকায় নিজের ভাড়া বাড়িতে সাইকেল চালিয়ে ফিরে আসছিলেন। সেই সময় কান্দি বাসস্ট্যান্ড এলাকার কাছে তাকে একটি ডাম্পার গাড়ি তাকে ধাক্কা মারে। এই ঘটনায় হরেকৃষ্ণবাবুর ডান পা গুরুতর জখম হয়। 
কান্দি মহকুমা হাসপাতালে এক শীর্ষ আধিকারিক বলেন, আহত ওই ব্যক্তিকে যখন হাসপাতালে আনা হয় তখন তার শরীর থেকে অনেক রক্তক্ষরণ হয়ে গেছে। রোগী নেতিয়ে পড়েছিলেন। দুর্ঘটনার অভিঘাতে ওই ব্যক্তির গোড়ালি থেকে পায়ের পাতা প্রায় পুরোপুরি নষ্ট হয়ে গিয়েছিল। এইরকম ক্ষেত্রে সাধারণত মহকুমা হাসপাতালে ডাক্তাররা কোনও রকম ঝুঁকি না নিয়ে আহত ব্যক্তিকে উচ্চতর মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করে দেন। 
কিন্তু আহত ব্যক্তির শারীরিক অবস্থা বিবেচনা করে কান্দি হাসপাতালের জেনারেল সার্জেন (স্পেশালিস্ট) ডাঃ প্রবীর কুমার সাহা কিছুটা 'ঝুঁকি' নিয়েই অপারেশন করতে রাজি হয়ে যান। রোগীকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করে সময় নষ্ট করার পরিবর্তে কান্দি হাসপাতালের এনেস্থেটিস্ট, নার্সিং স্টাফ এবং অন্য কয়েকজন ডাক্তারদের একটি টিম নিয়ে প্রায় দু'ঘণ্টা ধরে হরেকৃষ্ণ মন্ডলের পায়ে জটিল অপারেশন করেন।  
দীর্ঘ অপারেশনের পর হরেকৃষ্ণ মন্ডল কিছুটা দুর্বল থাকলেও ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন। তাকে ভর্তি রাখা হয়েছে ওই হাসপাতালের সার্জারি ওয়ার্ডে। হাসপাতালের ডাক্তাররা আশাবাদী- সময়মত অপারেশন হয়ে যাওয়ার ফলে হরেকৃষ্ণবাবু সুস্থ হয়ে উঠলে প্রায় স্বাভাবিক চলাফেরার ক্ষমতা ফিরে পাবেন। 
আহত হরেকৃষ্ণ মন্ডলের স্ত্রী মমতা মণ্ডল বলেন,"শনিবার রাতে দোকান বন্ধ করে বাড়ি ফেরার সময় আমার স্বামী দুর্ঘটনার মুখে পড়েন। দীর্ঘক্ষণ তিনি রাস্তাতেই পড়েছিলেন। পরে কিছু লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে এসে ভর্তি করান। "
তিনি বলেন,"প্রথমে ডাক্তাররা জানিয়েছিলেন আমার স্বামীর পা কেটে বাদ দিতে হবে। তবে দেবদূতের মতো অবতীর্ণ হয়ে ডাঃ প্রবীর কুমার সাহা আমার স্বামীর পায়ের অপারেশন করেছেন। হাসপাতালে চিকিৎসকরা আমাকে জানিয়েছেন স্বামী সুস্থ হয়ে উঠলে তিনি তার স্বাভাবিক চলাফেরার ক্ষমতা ফিরে পাবেন। ডাক্তারবাবুদের প্রতি আমার কৃতজ্ঞতার শেষ নেই।"

নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া