সোমবার ১৮ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Rajat Bose | ১৫ জুন ২০২৪ ২০ : ৪৪Rajat Bose
ফরাক্কাতে ফিডার ক্যানেলের পশ্চিম পারে বেওয়া থেকে সামশেরগঞ্জের পুটিমারি রোড পর্যন্ত বিস্তৃত রয়েছে ফরাক্কা ব্যারেজ প্রকল্পের অফ্ল্যাক্স বাঁধ রোড। এই এলাকাতেই নিশিন্দ্রা গ্রামের পাশে রয়েছে ফরাক্কা এনটিপিসি কর্তৃপক্ষের একটি বড় ছাই পুকুর।
প্রত্যেক বছর বর্ষার সময় ঝাড়খণ্ডের পাহাড়ি নদীর জল নেমে এসে ওই এলাকাকে ভাসিয়ে দেয়। তার ফলে সমস্যায় পড়েন বেওয়া–২ গ্রাম পঞ্চায়েতের একাধিক গ্রামের কয়েক হাজার মানুষ। পাহাড়ি নদীর জলের চাপে প্রত্যেক বছর নিশিন্দ্রা কাটান এলাকায় রাস্তার দীর্ঘ অংশ ভেঙে যায়। ফের একবার রাস্তা পুনর্নির্মাণ না হওয়া পর্যন্ত মুর্শিদাবাদের ফরাক্কা দিয়ে পশ্চিমবঙ্গের সঙ্গে ঝাড়খণ্ডের সড়ক যোগাযোগ পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে যায়।
এই এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি ছিল নিশিন্দ্রা কাটান এলাকায় জল নিকাশি ব্যবস্থার সংস্কার করে একটি সেতু নির্মাণ করতে হবে। যাতে সারা বছর ঝাড়খণ্ডের সঙ্গে সড়ক যোগাযোগ ব্যবস্থা চালু থাকে।
এই প্রসঙ্গে ফরাক্কার তৃণমূল বিধায়ক মনিরুল ইসলাম বলেন, ‘ফরাক্কা এনটিপিসি কর্তৃপক্ষ নিশিন্দ্রা কাটান এলাকায় সেতু তৈরির জন্য প্রাথমিকভাবে যে বাজেট ধরেছিল তা এখন বেড়ে গেছে। বর্তমানে ওই এলাকায় জল নিকাশি ব্যবস্থা এবং সেতু তৈরির জন্য প্রায় ১৪ কোটি টাকা প্রয়োজন। ফরাক্কা এনটিপিসি কর্তৃপক্ষ ইতিমধ্যেই সেই টাকা দিতে রাজি হয়েছে। তবে এর পরিবর্তে এনটিপিসি কর্তৃপক্ষের যে ৩০০ একর জায়গা ফরাক্কায় জবরদখল হয়ে রয়েছে তা তাদের হাতে তুলে দিতে হবে। এনটিপিসি কর্তৃপক্ষ সেখানে বাউন্ডারি ওয়াল তৈরি করবে।’
বিধায়ক বলেন, ‘জেলা প্রশাসনের সঙ্গে আলোচনার ভিত্তিতে ঠিক হয়েছে এনটিপিসি কর্তৃপক্ষের হাতে দখল হওয়া ওই জমি তুলে দেওয়া হবে। তবে সেখানে এনটিপিসি কর্তৃপক্ষ নতুন কোনও অ্যাশ পন্ড তৈরি করবে না। এর পাশাপাশি নিশিন্দ্রা এলাকায় জল নিকাশির জন্য একটি চ্যানেল তৈরি করা হবে। সেখানে স্লুইস গেটও থাকবে। যাতে কৃষকরা নিজেদের প্রয়োজন মত চাষের জন্য জল পেতে পারেন।’
সেতু তৈরির কাজ শীঘ্রই শুরু হবে বলে জানান বিধায়ক। তাঁর আশা, আগামী বছরের মধ্যেই নিশিন্দ্রা কাটান এলাকায় সেতু নির্মাণের কাজ সম্পূর্ণ হয়ে যাবে। তার ফলে পশ্চিমবঙ্গের সঙ্গে ঝাড়খণ্ডের নিরবিচ্ছিন্ন সড়ক যোগাযোগে আর কোনও অসুবিধা থাকবে না।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার