সোমবার ১৮ মে ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | Murshidabad: কপালে তিলক কেটে ‌‌ছাত্রীকে স্কুলে আসতে নিষেধ করায় বিক্ষোভ

Rajat Bose | ১৪ জুন ২০২৪ ২০ : ২১Rajat Bose
আজকাল ওয়েবডেস্ক:‌ কপালে তিলক এবং গলায় মালা পরে স্কুল আসতে বারণ করার ঘটনাকে কেন্দ্র করে শুক্রবার সকালে উত্তপ্ত হয়ে উঠল মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ থানার অন্তর্গত রঘুনাথগঞ্জ উচ্চতর বালিকা বিদ্যালয় চত্বর। এই ঘটনার প্রতিবাদ জানিয়ে শুক্রবার বিদ্যালয়ের সামনে খোল করতাল বাজিয়ে বিক্ষোভ দেখান ইসকনের কয়েকশো সদস্য। পরে স্কুল কর্তৃপক্ষ ওই ছাত্রীকে মাথায় তিলক এবং গলায় ধর্মীয় মালা পরে আসার অনুমতি দিলে বিক্ষোভ তুলে নেন ইসকনের সদস্যরা। 
স্থানীয় সূত্রে জানা গেছে মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ উচ্চতর বালিকা বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী অনু মণ্ডলকে এবছর গরমের ছুটি শুরুর আগে ওই স্কুলের কয়েকজন শিক্ষিকা কপালে তিলক এবং গলায় মালা পরে স্কুলে আসতে বারণ করেন। তাঁদের বক্তব্য ছিল অনুর এই আচরণ স্কুল পোশাক পরে মানানসই নয়। 
গরমের ছুটির শেষে স্কুল শিক্ষিকাদের নির্দেশ সামান্য করে অনু ফের একইভাবে স্কুল পোশাকের সঙ্গে গলায় মালা এবং কপালে তিলক কেটে স্কুলে আসা শুরু করে। 
অনু মণ্ডলের কথায় ‘‌স্কুল শিক্ষিকাদের কথা অমান্য করায় এক জন শিক্ষিকা বকাবকি করেন। আমি জানাই তিলক পরে না আসার কথা পরিবারকে জানিয়ে দেওয়া হোক। কিন্তু স্কুলের শিক্ষিকা তা না করে উল্টে ভয় দেখান। এরপর গোটা বিষয়টি বাড়ির লোকদের জানাই।’‌ সূত্রের খবর এরপরই অনুর পরিবার যে ধর্মে দীক্ষিত, তাদের কয়েকজন সদস্যকে গোটা বিষয়টি জানান। তারপর শুক্রবার সকালে ইসকনের সদস্যরা স্কুলের সামনে গিয়ে খোল করতাল বাজিয়ে বিক্ষোভ করেন। গোবিন্দ দাস নামে এক বিক্ষোভকারী বলেন, ‘‌স্কুল কর্তৃপক্ষের সঙ্গে শান্তিপূর্ণভাবে আলোচনার পর সমস্যা মিটে গেছে। অনু এবার থেকে নিয়মিতভাবে তিলক কেটে এবং গলায় ওই মালা পরে স্কুলে যেতে পারবে।’‌ রঘুনাথগঞ্জ উচ্চতর বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা করবী নন্দী বলেন, ‘‌ওই ছাত্রী কপালে তিলক কেটে স্কুলে এলে কোনও সমস্যা নেই।’‌ 

নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া