রবিবার ২৬ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | NEET: নিটের ফল খারাপ, নিখোঁজ মেধাবী ছাত্র

Rajat Bose | ১৩ জুন ২০২৪ ২০ : ৩৬Rajat Bose
মিল্টন সেন, ‌‌হুগলি:‌ নিট পরীক্ষার ফল খারাপ হয়েছে। বাড়িতে মোবাইল ফোন, মানি ব্যাগ সহ সব কিছু রেখে নিখোঁজ একমাত্র ছেলে। অশ্রুসজল চোখে পথ চেয়ে অপেক্ষায় মা। ঘটনাটি ঘটেছে পোলবার উচাই গ্রামে। এই বছর নিট পরীক্ষা দিয়েছিল ওই গ্রামের বাসিন্দা সুজয় বাগ ও দীপালী বাগের একমাত্র ছেলে সৌদীপ। বরাবর মেধাবী সৌদীপ। এবছর হুগলি কলেজিয়েট স্কুল থেকে উচ্চমাধ্যমিক পাশ করেছিল। মাধ্যমিক পাশ করেছিল পাউনান হাইস্কুল থেকে। শুরু থেকেই সে ছিল স্কুলের ফার্স্ট বয়। লক্ষ্য ছিল ডাক্তার হওয়া। সেই লক্ষ্যেই এতদিন পড়াশোনা করেছে সৌদীপ। চুঁচুড়ায় গৃহশিক্ষকদের কাছে অঙ্ক, পদার্থ বিদ্যা, রসায়ন পড়ার পাশাপাশি কলকাতার বিভিন্ন ইন্সটিটিউটে অনলাইন কোচিং নিয়েছে। মক টেস্টগুলোতে খুব ভাল নম্বরও পেয়েছিল। ৭২০ তে ৬৭০ নম্বর পায় শেষ মক টেস্টে। নিট পরীক্ষা দিয়ে মাকে ফোন করে জানিয়েছিল, ভাল হয়েছে পরীক্ষা। সে পাশ করবেই। গত ৪ জুন নিটের ফল বেরোয়। আর সেদিন থেকেই নিখোঁজ হয়ে যায় সৌদীপ। মা দীপালী দেবী জানিয়েছেন, ছেলে তাঁকে বলেছিল সন্ধেয় লুচি তরকারি খাবে। তার পর থেকে দোতলায় নিজের ঘরেই ছিল। রাত আটটা নাগাদ একটা শব্দ হয়। তিনি সুজয় বাবুকে সঙ্গে নিয়ে উপরে উঠে দেখেন সৌদীপ ঘরে নেই। ছেলের ব্যবহারের সব কিছুই রাখা ছিল ঘরে। অনেক খোঁজাখুঁজি করেও ছেলের সন্ধান মেলেনি। ১০ দিন হয়ে গেল ছেলে নিখোঁজ। পরে জানা যায় নিট পরীক্ষায় ফল খারাপ হয়েছে বলেই সে বাড়ি থেকে চলে গেছে। সৌদীপের বাবা অবসরপ্রাপ্ত শিক্ষক। তিনি বলেছেন, গত দু‘‌বছর ধরে ও খুব খেটেছে। সারাদিন ওর কাটত বই নিয়ে। পড়াশোনার জন্য কোনও দিন ওকে চাপ দেওয়া হয়নি। পরিশ্রম করেছিল। ওর বিশ্বাস ছিল নিট ক্র্যাক করবে। কিন্তু কি যে হল। ছেলে যেখানেই থাকুক সুস্থ অবস্থায় বাড়ি ফিরুক। দুশ্চিন্তায় রয়েছে বাড়ির সবাই। সৌদীপের পিসতুতো দাদা ইন্দ্রজিৎ ধারা বলেন, ভাই ছোট থেকেই মেধাবী। কিন্তু এত খারাপ ফল হতে পারে ভাবতে পারিনি। তাঁর আশঙ্কা, ডাক্তারি পড়ার আশা ভঙ্গ হওয়াতেই সৌদীপ বাড়ি থেকে কোথাও চলে গেছে। পোলবা থানায় নিখোঁজ ডায়রি করা হয়েছে। পুলিশও খোঁজ শুরু করেছে। বিভিন্ন রেল স্টেশন থেকে হাসপাতাল ঘুরেও কোনও সূত্র পাওয়া যায়নি। ছেলের চিন্তায় ঘুম নেই মায়ের। কেঁদে কেঁদে দিন কাটছে।
 
ছবি:‌ পার্থ রাহা





নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া