মঙ্গলবার ২৬ মে ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | Abhishek : ডায়মন্ড হারবার থেকে ভোট লড়বেন নওশাদ ! জল্পনার মাঝে মুখ খুললেন অভিষেক

Sumit | ১০ নভেম্বর ২০২৩ ১৭ : ৫৩Sumit Chakraborty
আজকাল ওয়েবডেস্ক: আগামী লোকসভা নির্বাচনে ডায়মন্ড হারবার থেকে আইএসএফ নেতা নওশাদ সিদ্দিকির ভোটে লড়ার জল্পনার মাঝেই মুখ খুললেন অভিষেক ব্যানার্জি। শুক্রবার এই লোকসভা কেন্দ্রের ফলতায় তৃণমূল কংগ্রেস আয়োজিত একটি বস্ত্র বিতরণী অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি বলেন, "অনেকেই ডায়মন্ড হারবার থেকে দাঁড়ানোর বিষয়ে ইচ্ছা প্রকাশ করছেন। দাঁড়াক, এটাই গণতন্ত্র।" এখানেই না থেমে তিনি বলেন, "চাইলে গুজরাটের থেকে কেউ এসেও দাঁড়াতে পারেন"। উল্লেখ্য, সম্প্রতি ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র থেকে আগামী লোকসভা নির্বাচনে ভোটে লড়ার বিষয়ে ইচ্ছা প্রকাশ করেছেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকি। এবিষয়ে নওশাদ জানিয়েছিলেন, দল অনুমতি দিলে তিনি তৃণমূল কংগ্রেসের ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে প্রার্থী হতে চান। ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের ভোটারদের একটি বড় অংশ হল সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ। শুক্রবার নওশাদের নাম না করেই চ্যালেঞ্জ ছুঁড়ে অভিষেক বলেন, "সিপিএমও আমার বিরুদ্ধে সংখ্যালঘু তাস খেলেছিল। পরিণতিও সবাই দেখেছেন। ফলে সংখ্যালঘু তাস খেলে কোনও লাভ হবে না।" আগামী বছরের ১ জানুয়ারি থেকে এই লোকসভা কেন্দ্রের বৃদ্ধাদের দলীয়ভাবে আর্থিক সহায়তা করা হবে। এদিন তৃণমূলের সর্বভারতীয় সম্পাদক ঘোষণা করেন এই কথা। ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের যে সমস্ত বৃদ্ধারা এখনও রাজ্য সরকারের বার্ধক্য ভাতা পাননি তাঁদেরকেই এই আর্থিক সহায়তা দেওয়া হবে বলে তিনি জানান। অভিষেক বলেন, এই লোকসভা কেন্দ্রের তৃণমূল কর্মীরা তাঁদের সাধ্যমতো আর্থিক সাহায্য করবেন এবং সেখান থেকেই এই লোকসভা কেন্দ্রের ৭০ হাজার বয়স্ক মহিলাকে আর্থিক সহায়তা করা হবে।  এদিনও কেন্দ্রীয় তদন্তকারী এজেন্সি নিয়ে বিজেপির বিরুদ্ধে তোপ দাগেন অভিষেক। তাঁর অভিযোগ, "তৃণমূলের সঙ্গে লড়াইয়ে না পেরে বিজেপি কেন্দ্রীয় এজেন্সিকে ব্যবহার করছে। যেদিন আমার কর্মসূচি সেদিনই আমায় ডেকে পাঠিয়েছে।‌" ফলতার এই অনুষ্ঠানটি গতকাল হওয়ার কথা থাকলেও ইডি অফিসে যাওয়ার জন্য যে তিনি আসতে পারেননি এদিন সেকথাও বলেন তিনি। অভিষেকের দাবি, কয়লা কেলেঙ্কারির মামলায় যেহতু কিছু করতে পারছে না তাই নিয়োগ দুর্নীতি মামলায় তাঁকে ডাকা হচ্ছে।

নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া