মঙ্গলবার ০৭ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | Hooghly: পুলিশের সহযোগিতায় কোচিং সেন্টার

Pallabi Ghosh | ১১ জুন ২০২৪ ০০ : ৫৯Pallabi Ghosh
মিল্টন সেন, হুগলি: চাপদানি পুরসভার উদ্যোগে চন্দননগর কমিশনারেটের সহযোগিতায় চালু হল প্রতিযোগিতা মূলক পরীক্ষার প্রস্তুতি কোচিং সেন্টার "স্টেয়ার টু সাকসেস।" মঙ্গলবার চাপদানি পুরভবন সংলগ্ন ভবনে কোচিং সেন্টারের আনুষ্ঠানিক উদ্বোধন করেন পুলিশ কমিশনার অমিত পি জাভালগী। উপস্থিত ছিলেন, ডিসি হেডকোয়ার্টার ঈশানি পাল, ডিসি চন্দননগর অলকানন্দা ভাওয়াল, চাপদানির বিধায়ক অরিন্দম গুইন, পুরসভার চেয়ারম্যান সুরেশ মিশ্র প্রমুখ। এই সেন্টারে আগামী দিনে ডব্লু বি সি এস, রেল, পি এস সি, পুলিশ, ব্যাংক ইত্যাদি সরকারি সংস্থায় চাকরির কোচিং দেবেন পুলিশের উচ্চপদস্থ আধিকারিকেরা। শুধু কোচিং নয়, সঙ্গে পড়ুয়ারা পাবে বই সহ শিক্ষা সামগ্রী। চেয়ারম্যান সুরেশ মিশ্র জানিয়েছেন, পড়ুয়াদের জন্য একটি গ্রন্থাগার তৈরি করা হয়েছে। সেখানে পুলিশের তরফে কোচিং সংক্রান্ত যাবতীয় বই দেওয়া হয়েছে। এই কোচিং হবে সম্পূর্ণই বিনামূল্যে। বুধবার থেকে পড়ুয়াদের ভর্তির প্রক্রিয়া শুরু হয়ে যাবে। পরবর্তী কয়েক দিনের মধ্যেই ছাত্র ছাত্রীদের নিয়ে কোচিং চালু করে দেওয়া হবে। পরবর্তী সময়ে বস্তি অধ্যুষিত এই এলাকার পরবর্তী প্রজন্ম এগিয়ে যাবে। বক্তব্যের শুরুতেই এদিন পুলিশ কমিশনার শান্তিপূর্ণ রামনবমী এবং লোকসভা ভোটের প্রসঙ্গ তুলে বাসিন্দাদের ধন্যবাদ জানান। বলেন, এত বড় দুটো পর্যায় অতিক্রম করা হলো, একটা ছোট ঘটনাও ঘটেনি। যার কৃতিত্ব সম্পূর্ণই নাগরিকদের। পড়ুয়াদের উদ্দেশ্যে পুলিশ কমিশনার বলেন, লক্ষ বড় করতে হবে। আই এস, আই পি এস, ডব্লু ডি সি এসের স্বপ্ন দেখতে হবে। অধ্যয়ন করলে সেটা পূরণ হবে। গরিব বলে পড়াশোনা হবে না, উচ্চশিক্ষা হবে না এসব ধারণা ভুল। সরকারি চাকরির ট্রেনিং কেন? একমাত্র সরকারি চাকরির মাধ্যমে মানুষের উপকার করার অনেক সুযোগ থাকে। তাছাড়া সরকারি চাকরি মানুষকে একটা উচ্চতায় পৌঁছে দেয়। বেতনও যথেষ্টই ভাল। পড়াশোনা করে ভাল মানুষ হতে হবে। সব ধরনের বই দেওয়া হয়েছে। পড়াশোনা করতে হবে। কোচিং করাবেন আইপিএস, ডব্লু বি সি এস, ইউ পি এস সি পাশ করা পুলিশ কর্মীরা। গরমে ক্লাস করতে অসুবিধে হবে তাই একটি এসি দেওয়ার কথা ঘোষণা করেন পুলিশ কমিশনার।
ছবি পার্থ রাহা।

নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া