সোমবার ১৮ মে ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | Murshidabad: মুর্শিদাবাদে বোমাবাজি, গ্রেপ্তার ‌‌চার

Rajat Bose | ১১ জুন ২০২৪ ১৮ : ৫৯Rajat Bose
আজকাল ওয়েবডেস্ক:‌ দুই গোষ্ঠীর সংঘর্ষে সোমবার রাতে উত্তপ্ত হয়ে উঠল মুর্শিদাবাদের সালার থানার উজুনিয়া গ্রাম। সংঘর্ষের পাশাপাশি হয় বোমাবাজি। যার মাঝে পড়ে গুরুতর আহত হন এক মহিলা। আহত মহিলা মহিমা বিবি কান্দি মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। অভিযোগ, তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরেই এই সংঘর্ষ। তার ফলেই অন্তত ৩০–৪০ টি বোমা পড়ে এলাকায়। প্রসঙ্গত, লোকসভা নির্বাচনের পরেই ভরতপুর ২ ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি মোস্তাফিজুর রহমান সুমন এবং প্রাক্তন ব্লক সভাপতি আজহারউদ্দিন সিজারের অনুগামীদের দ্বন্দ্ব তীব্র হয়ে উঠেছে। দু’‌পক্ষেরই অভিযোগ লোকসভা নির্বাচনের সময় বিরোধী গোষ্ঠী কংগ্রেস প্রার্থী অধীর চৌধুরীর হয়ে ভোট করিয়েছেন। 
কিছুদিন আগে সিজারের বাড়ি লক্ষ্য করে বোমা ছোড়ার অভিযোগ ওঠে সুমন গোষ্ঠীর বিরুদ্ধে। সোমবার সন্ধে নাগাদ ফের একবার কিছু দুষ্কৃতী সিজারের বাড়িতে হামলা চালায় বলে অভিযোগ। এরপর রাতের দিকে সিজারের অনুগামীরা পাল্টা বোমাবাজি করে। আহত মহিলার পুত্রবধূ জানান, ‘‌আমরা কোনও রাজনৈতিক দল করি না। শাশুড়ি বাড়িতে বসেছিলেন। আচমকা কিছু দুষ্কৃতী বাড়িতে বোমাবাজি করে। শাশুড়ির দু’‌পায়ে বোমার আঘাত লেগেছে।’‌ 
ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর বলেন,‘‌বর্তমান ব্লক সভাপতি সুমন ভরতপুর–২ ব্লকে রাজনৈতিক কাজকর্ম করতে বাধা দিচ্ছেন। সালার কলেজের সভাপতি হিসেবে একটি বৈঠকে যাতে যোগ দিতে না পারি সেজন্য কিছুদিন আগে তিনি প্রশাসনের উপর চাপ তৈরি করেছিলেন। কিন্তু সিজার এবং তাঁর অনুগামীদের সাহায্য নিয়ে সেই বৈঠকে অংশগ্রহণ করি। সেই আক্রোশ থেকে ব্লক সভাপতি সিজারের বাড়িতে হামলা চালানোর পর গ্রামে বোমাবাজি করেছে সুমনের অনুগামীরা।’‌ 
যদিও বর্তমান ব্লক সভাপতি মোস্তাফিজুর রহমান সুমন বলেন, ‘‌বিধায়কের অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। ওখানে যা হয়েছে তা সম্পূর্ণ একটি গ্রাম্য বিবাদ। যদিও সেই বিবাদে আমাদের দলের এক গ্রাম পঞ্চায়েত সদস্য এবং প্রাক্তন ব্লক সভাপতি জড়িত রয়েছেন।’‌ হুমায়ুনকে কলেজে ঢুকতে ‘‌বাধা’‌ দেওয়া প্রসঙ্গে ব্লক সভাপতি বলেন, ‘‌ওই কলেজে বৈঠকের নামে মাঝে মধ্যেই টাকা খরচ করে খাওয়া দাওয়া হয়। তাই কলেজ অধ্যক্ষ্যকে স্থানীয় পঞ্চায়েত সমিতির সভাপতিকে ওই বৈঠকগুলোয় রাখতে অনুরোধ করেছিলাম।’‌‌ সালার থানার এক আধিকারিক জানিয়েছেন বোমাবাজির ঘটনায় যুক্ত থাকার অভিযোগে দু’‌পক্ষের চার জনকে গ্রেপ্তার করা হয়েছে।



নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া