সোমবার ১৮ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Pallabi Ghosh | ১০ জুন ২০২৪ ১৫ : ৫২Pallabi Ghosh
মৃতের পরিবারের সদস্যরা জানিয়েছেন, রবিবার রাতে সনাতন ঘোষ আরও দু'জন সঙ্গীকে নিয়ে বাইকে করে বাড়ি ফিরছিলেন। সেই সময় পিছন থেকে একটি মারুতি গাড়ি করে দুষ্কৃতীরা এসে তাঁর বাইক থামিয়ে সামনে থেকে বুকে পেটে গুলি করে পালায়। গুরুতর আহত অবস্থায় তাঁকে প্রথমে হরিহরপাড়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসা হয়। সেখানে সনাতনের অবস্থার অবনতি হলে তাঁকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসার পথেই মৃত্যু হয় তাঁর।
সনাতনের এক আত্মীয়া প্রিয়াঙ্কা ঘোষ জানিয়েছেন, 'সনাতন তৃণমূলের সক্রিয় কর্মী ছিলেন। গতকাল রাতেও সে তৃণমূল নেতাদের সাথে দেখা করে বাড়ি ফিরছিলেন। সেই সময় মারুতি নিয়ে কিছু দুষ্কৃতী তাঁর পেছনে ধাওয়া করে। তারপর তাঁর বাইকে ধাক্কা মেরে ফেলে দেয়। সনাতনের দুই সঙ্গী ভয়ে পালিয়ে গেল বেশ কয়েক রাউন্ড গুলি চালায় দুষ্কৃতীরা।'
তিনি আরও জানান, দীর্ঘদিন ধরে তাঁদের গ্রামেরই বাসিন্দা তিনকড়ির সাথে জমি জমা সংক্রান্ত বিবাদ চলছিল। সম্ভবত তারই আক্রোশে তিনকড়ির লোকজনই সনাতনকে খুন করেছে।
যদিও স্থানীয় সূত্রে জানা গেছে গত বিধানসভা নির্বাচনের আগে ওই এলাকায় উৎপল ঘোষ নামে এক ব্যক্তি খুন হন। সেই ঘটনায় নাম জড়িয়ে যায় সনাতনের। এরপর গ্রেপ্তারের পর দীর্ঘদিন তিনি জেলে ছিলেন। সম্প্রতি জামিন পেয়ে বাড়ি ফিরে আসেন সনাতন। আর তার পরই এই খুন।
যদি এই খুনের সাথে রাজনীতির কোনও যোগাযোগ নেই বলে জানিয়েছে তৃণমূল এবং বিজেপির দুই দলেরই নেতৃত্ব। হরিহরপাড়ার এক তৃণমূল নেতা নাম না প্রকাশের শর্ত বলেন -উৎপল খুনের পর তার পরিবার বিজেপিকে সমর্থন করতে থাকে। কিন্তু সনাতনের পরিবার তৃণমূল সমর্থক ছিল। লোকসভা ভোটেও তাঁরা তৃণমূলের পক্ষে কাজ করেছেন। পুরনো জমি বিবাদের জন্য এই খুন বলে ধারণা সকলের।
বিজেপির বহরমপুর সাংগঠনিক জেলা সাধারণ সম্পাদক লালটু দাস বলেন, 'পারিবারিক বিবাদের জেরে খুন হয়েছেন ওই ব্যক্তি। এর সাথে রাজনীতির কোনও যোগ নেই।'
তবে ঠিক কী কারণে সনাতনকে খুন হতে হল তা তদন্ত করে দেখছে হরিহরপাড়া থানার পুলিশ।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার