সোমবার ১৮ মে ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | সন্ধেয় বেরিয়ে ভোরে ফেরে, গ্রামের সকলের খুব আদরের ওরা

Riya Patra | ০৯ জুন ২০২৪ ০৫ : ০৭Riya Patra

মিল্টন সেন,হুগলি: ওরা নিশাচর। তাই সন্ধের আজানের পর ঝাঁকে ঝাঁকে বেরিয়ে পড়ে খাবারের সন্ধানে। আবার ভোরের আজান যখন চলে তখন আবার ফিরে আসে গাছে। সংখ্যার ওরা হাজার হাজার হলেও গ্রামের সকলের কাছেই ওরা খুব আদরের। কিচির মিচির শব্দে সদা মুখরিত পান্ডুয়ার ইলছোবা দাসপুর পঞ্চায়েতের অন্তর্গত রামনাথপুর গ্রাম। গ্রামের মাঝামাঝি এলাকায় রয়েছে বহু প্রাচীন একটি বটগাছ। আর সেই গাছেই বাস হাজার হাজার বাদুড়ের। দিনের আলোয় পরিষ্কার দেখা যায় গাছের প্রতিটি ডালে ঝুলে রয়েছে অসংখ্য বাদুড়। আর দীর্ঘ কয়েক দশক ধরে টানা ওই গাছে থাকতে থাকতে তারাও অজান্তে গ্রামের প্রতিবেশী হয়ে উঠেছে। গ্রামবাসীদের কাছে ওরা এখন খুবই আদরের। আর ওদের দৌরাত্ম্যে দুর দূরান্তে ছড়িয়েছে রামনাথপুর গ্রামের নাম। প্রতিদিন সন্ধেয় অসংখ্য বাদুড়ের যাতায়াতের ফলে অবর্ণনীয় এক পরিবেশের সৃষ্টি হয়। খাবারের সন্ধানে বেরিয়ে পড়ে, আকাশে উড়ে বেড়ায় বাদুরের দল। আর গোধূলি সন্ধ্যায় রক্তিম আকাশে শত শত বাদুড়ের ডানা মেলার অপার সৌন্দর্য উপভোগ করেন গ্রামের বাসিন্দারা। মনোরম এই দৃশ্য উপভোগ করতে দুর দূরান্ত থেকে রামনাথ পুড়ে ছুটে আসেন প্রকৃতি প্রেমীরা। আগে বাদুড়ের বাস ছিল গ্রামের অদূরে একটি তেঁতুল গাছে। পরবর্তী সময়ে ওই তেতুল গাছ নষ্ট হয়ে যাওয়ায় রামনাথপুর গ্রামের বটগাছে আশ্রয় নেয়। গ্রামের বাসিন্দাদের মতে, ওরা নিশাচর হলেও, গ্রামের মানুষের কাছে ওরা খুব আদরের। ওরা কাউকে বিরক্ত করেনা। ওদের চালচলন আওয়াজ গ্রামের মানুষের মনোরঞ্জন করে। তবে ঠিক কত বছর ধরে ওই গাছে বাদুড়ের বাস, সেটা কেউ বলতে পারেননি। গ্রামের বাসিন্দা আনোয়ার আলী বলছেন, আগে গ্রামেরই পুরনো গাছ ওদের অস্থানা ছিলো। সেই গাছ ভেঙে যাওয়ার পর বর্তমানে বটগাছে থাকে। সন্ধের আজান হলেই ডানা মেলে উড়ে যায়। আবার ভোরের আজানের সময় গাছে ফিরে আসে। কয়েক বছর ধরে তাঁরা এভাবেই দেখে আসছেন। 
আনুমানিক একশ বছরের বেশি সময় ধরে ওই গ্রামে বাদুড়ের বাস জানিয়েছেন, স্থানীয় আকবর আলী। তিনি বলেছেন, এটা গ্রামের একটা প্রাচীন ঐতিহ্য। গ্রামবাসীদের সঙ্গে যুগ যুগ ধরে রয়েছে। ৩০-৩৫ বছর আগে বাদুড়ের সংখ্যা আরও বেশি ছিল। কেউ বাদুড় শিকারের চেষ্টা করল গ্রামবাসীরা বাধা দেয়। তবে কোনও অজ্ঞাত কারণে সংখ্যা কমেছে। তিনি মনে করেন, সরকারি উদ্যোগে ওই নিশাচর প্রাণী গুলির সংরক্ষণের ব্যবস্থা করা হলে ভাল হয়।

নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া