সোমবার ১৮ মে ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | Hooghly: দৈনন্দিন প্রয়োজন মেটাতে ভরসা নৌকা

Riya Patra | ০৯ জুন ২০২৪ ০৪ : ২৬Riya Patra
মিল্টন সেন,হুগলি: নূন্যতম বাস, অটো, টোটো ধরতে গেলেও প্রয়োজন নৌকার। ওখানে নেই রাস্তা ঘাট। বিদ্যুৎ, পানীয় জল, দোকানপাট বা বাজার নেই কোনও কিছুই। থাকবেই বা কি করে। ওটা তো গঙ্গার বুকে জেগে ওঠা একটা চর। তবু সেখানে বসবাস করছেন একাধিক পরিবার। দৈনন্দিন কাজকর্ম, নিত্য প্রয়োজনীয় জিনিস পত্রসহ নানান প্রয়োজন সারতে বসবাসকারীদের একমাত্র ভরসা ডিঙ্গি নৌকা। প্রয়োজন মেটাতে গঙ্গার জল ডিঙিয়ে তাঁদের আগে রাস্তায় পৌঁছতে হয়। এমনই নানাবিধ সমস্যা নিয়েই চড়ে বসবাস করছেন প্রায় বারোটি পরিবার। সকলেরই ভোটার কার্ড, আধার কার্ড, রেশন কার্ড সবই আছে। সকলেই ভোট দেন, পেয়ে থাকেন রেশন সহ যাবতীয় সরকারি প্রকল্পের সুবিধে। তাঁদের কাছে নেই বলতে শুধু বসবাস করার এক টুকরো জমি। তাই প্রায় দু দশকের বেশি সময় ধরে গঙ্গা বক্ষে জেগে ওঠা ওই চরে ধীরে ধীরে গড়ে উঠেছিল বসবাস। প্রথমে একটা দুটো পরিবার বসবাস শুরু করেছিল। পরে সেই সংখ্যা বাড়ে। থাকতে শুরু করে বেশ কয়েকটি পরিবার। মূলত বসবাসকারী সকলেই ছিলেন পেশায় দিনমজুর। তাই তাঁদের পরিবারের পড়াশোনা, চিকিৎসা ইত্যাদির জন্য রাস্তায় পৌঁছনো, সব কিছুই নির্ভরশীল ছিল নৌকায়। চড়ের আয়তন প্রায় ২৬ একর। ব্যান্ডেলের সাহাগঞ্জ এলাকায় গঙ্গার মাঝে গজিয়ে ওঠা এই চর ডানলপ চড় নামেই পরিচিত। দ্বীপে বসবাসকারী পরিবার সরকারি প্রকল্পের সুবিধে পান। কিন্তু আয়তনে ছোট এবং বন্যায় ঢুবে যাওয়ার কারণেই হয়তো দ্বীপের সার্বিক উন্নয়ন সম্ভব হয়নি। বহু দিন ধরেই এই চড়ে মানুষের বসবাস। আগে চড়ে বসবাসকারী মানুষের সংখ্যা ছিল শতাধিক। বর্তমানে অবস্থার পরিবর্তন ঘটেছে, অনেকেই অন্যত্র মাথা গোঁজার ঠাঁই খুঁজে চর ছেড়েছেন। বর্তমানে সেখানে বসবাসকারী পরিবারের সংখ্যা কমে ১২টিতে এসে দাঁড়িয়েছে। দীর্ঘ ২০ বছর ধরে ওই চড়ে বসবাস করছেন রাজেন মাহাতো, পার্বতী মাহাতোরা। তাঁদের স্কুল, হাট বাজার, সমস্ত দরকারি কাজ করতে প্রায় ১৫ মিনিট নৌকা চেপে বাঁশবেড়িয়া পুরসভা এলাকার মূল রাস্তায় পৌঁছতে হয়। বন্যার সময় চড় জলে ডুবে যায়। তখন আবার অন্যত্র আশ্রয় নিতে হয়। জল নেমে যাওয়ার পর আবার ফিরে এসে বসবাস শুরু করেন। তবুও তাঁরা খুশি। কিন্তু আক্ষেপ একটাই বিদ্যুৎ নেই, গোটা চড়ের কোথাও আলো জ্বলে না। ফলে সন্ধে গড়ালেই ভরসা টর্চ বা হ্যারিকেন। তাঁদের নূন্যতম দাবি যদি বিদ্যুৎ এর ব্যাবস্থা হত, তাহলে কিছুটা হলেও স্বস্তি মিলতো। বাসিন্দাদের দাবি যুক্তিসঙ্গত, বলেছেন বাঁশবেড়িয়া পুরসভার পুরপ্রধান আদিত্য নিয়োগী। তিনি বলেছেন পুরসভার তরফে বাসিন্দাদের সঙ্গে আলোচনা করে যতটা সম্ভব সেটা করা হবে।
ছবি পার্থ রাহা।

নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া