রবিবার ১০ মে ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | Bengal BJP: দিল্লি যাচ্ছেন সুকান্ত, বঙ্গ বিজেপির দায়িত্ব সামলাবেন কে?

Riya Patra | ০৯ জুন ২০২৪ ২২ : ২০Riya Patra
আজকাল ওয়েবডেস্ক: দিলীপ ঘোষের জায়গায় ২০২১ সালে বিজেপির রাজ্য সভাপতি করা হয়েছিল সুকান্ত মজুমদারকে। তবে এবার বঙ্গ বিজেপিতে সুকান্ত জমানা শেষ হতে চলেছে। রবিবার জানা গিয়েছে, বাংলা থেকে মোদি ক্যাবিনেটে যাচ্ছেন সুকান্ত এবং শান্তনু। বিজেপির নিয়মের গেরোতে এখানেই সুকান্তকে ছাড়তে হবে বিজেপির রাজ্য সভাপতির পদ। বিজেপি নেতা শমীক ভট্টাচার্য এই প্রসঙ্গে জানালেন, দলের গঠনতন্ত্র অনুযায়ী এটাই নিয়ম। আপাতত কিছুদিন সুকান্ত মজুমদার রাজ্যসভাপতি পদে থাকতে পারলেও, মন্ত্রী হওয়ার পর, বেশিদিন এই পদে থাকতে পারবেন না তিনি। অর্থাৎ ফের নতুন জমানা বঙ্গ বিজেপিতে।

 সুকান্ত মন্ত্রী হচ্ছেন, এই খবর প্রকাশ্যে আসার পর থেকেই জল্পনা শুরু হয়েছে রাজ্য বিজেপির সম্ভাব্য সভাপতির নাম নিয়ে। তালিকায় উঠে আসছে শুভেন্দু অধিকারীর নাম, অন্যদিকে উঠে আসছে প্রাক্তন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের নামও। কারণ, একসময় নেতৃত্ব দিয়ে দলকে টেনে তুলেছিলেন তিনি। এদিকে শুভেন্দু অধিকারী যদি রাজ্য সভাপতি পদে বসেন, সেক্ষেত্রে অন্য একজনকে বসতে হবে বিরোধী দলনেতার পদে। সূত্রের খবর, দিলীপ ঘোষকে আবার তাঁর গড় ফিরিয়ে দেওয়া হতে পারে। জুন মালিয়া সাংসদ হওয়ায় তাঁর বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হবে, সেখানে দিলীপ ঘোষ ফের বিজেপির প্রার্থী হতে পারেন বলেও জল্পনা গেরুয়া শিবিরে। অর্থাৎ সুকান্ত মজুমদার কেন্দ্রীয় মন্ত্রী হওয়ায়, আপাতত একগুচ্ছ রদবদল হতে চলেছে বঙ্গ বিজেপিতে। মুরুলিধর লেনে সেই সিদ্ধান্ত গ্রহণে দফায় দফায় বসবে বৈঠক।

নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া