বৃহস্পতিবার ০৭ মে ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | Murshidabad: জমি মাফিয়াদের হাতে আক্রান্ত অধ্যাপক, বাঁচাতে গিয়ে জখম পুলিশ

Riya Patra | ০৯ জুন ২০২৪ ২১ : ১১Riya Patra
আজকাল ওয়েবডেস্ক: মুর্শিদাবাদের জঙ্গিপুর কলেজের এক অধ্যাপক নিজের পৈতৃক জমি মাপতে গেলে তাঁকে বাধা দেওয়া, মারধর এবং পুলিশকে মারধর করার ঘটনায় রবিবার রঘুনাথগঞ্জ থানার পুলিশ পাঁচ ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। ঘটনাটি ঘটেছে প্রসাদপুর-দাসপাড়া মোড় এলাকায়। ওই অধ্যাপককে বাঁচাতে গিয়ে রঘুনাথগঞ্জ থানার একজন সাব-ইন্সপেক্টর সহ তিনজন পুলিশ কর্মীও আহত হয়েছেন।  
স্থানীয় সূত্রে জানা গেছে, জঙ্গিপুর কলেজের ভূগোলের অধ্যাপক ফারাকুল ইসলামের প্রায় সাড়ে ৯ বিঘা কৃষি জমি কিছু জমি মাফিয়া জোর করে দখল করার চেষ্টা করেছিল। রবিবার সকালে পুলিশি নিরাপত্তা নিয়ে ওই অধ্যাপক নিজের পৈতৃক জমি মাপতে যান। অভিযোগ সেই সময় স্থানীয় জমি মাফিয়া তৌসিফ আহমেদ, ইলিয়াস শেখ,কালু শেখ সহ আরও কয়েকজনের নেতৃত্বে প্রায় ৩০-৪০ জন দুষ্কৃতী ওই অধ্যাপকের উপর ঝাঁপিয়ে পড়েন। সেই সময় এলাকার নিরাপত্তার দায়িত্বে থাকা রঘুনাথগঞ্জ থানার কয়েকজন পুলিশ কর্মী তাকে বাঁচাতে গেলে পুলিশের উপরও চড়াও হয় ওই দুষ্কৃতীরা। 
জঙ্গিপুর পুলিশ জেলার সুপার আনন্দ রায় জানিয়েছেন, 'এই ঘটনায় যুক্ত থাকার অভিযোগে ইতিমধ্যেই পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। গোটা ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ।' 
অধ্যাপক ফারাকুল ইসলাম বলেন, 'প্রসাদপুর দাসপাড়া মোড়ের কাছে ৩৪ নম্বর জাতীয় সড়ক সংলগ্ন এলাকায় আমার জমি কয়েকজন জমি মাফিয়া জোর করে দখল করে নিতে চাইছে। আমার জমির আশেপাশে ওই মাফিয়ারা প্রায় ৮০০-৯০০ বিঘা জমি স্থানীয় কৃষকদেরকে ভয় দেখিয়ে একপ্রকার জোর করে কিনে নিয়েছে। কিন্তু আমার জমিটি মাঝখানে থেকে যাওয়াতে তাদের পক্ষে চওড়া রাস্তা তৈরি করাতে অসুবিধা হচ্ছে।' তিনি আরও বলেন, জমি বিক্রি করতে রাজি না হ ওয়ার কারণে কিছু মাফিয়া সম্প্রতি তাঁর প্রায় এক বিঘা জমি জোর করে দখল করে তার উপর দিয়ে রাস্তা তৈরি করে নিয়েছে। ঘটনাটি গত ২০ মে জঙ্গিপুর পুলিশ জেলার সুপারকে লিখিতভাবে জানান। এদিন পুলিশি নিরাপত্তা নিয়ে জমি মাপতে যান।
এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হতে শুরু করলে আহত ফারাকুল ইসলামকে সঙ্গে করে নিয়ে রঘুনাথগঞ্জ থানার পুলিশ জমি মাপার কাজ অসমাপ্ত রেখে এলাকা ছেড়ে চলে যায়। বর্তমানে ফারাকুল ইসলাম জঙ্গিপুর হাসপাতালে ভর্তি রয়েছেন। আহত পুলিশ কর্মীদেরও চিকিৎসা ওই হাসপাতালে চলছে।

নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া