মঙ্গলবার ২৬ মে ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | Diwali: ‌‘‌জাগরী’‌র বিশেষভাবে সক্ষম শিশুদের বানানো প্রদীপ পাড়ি দিল ডেনমার্কে

Rajat Bose | ১০ নভেম্বর ২০২৩ ০৯ : ৪৬Rajat Bose
পল্লবী ঘোষ:‌ বাংলার উঠোনেই ছড়িয়ে কত তারা। সব তারার দ্যুতি ঝলমলে নয় বলে অনেকেরই চোখে পড়ে না। তবে সেই তারারাও আলো ছড়ায় অনেকের জমিতে। গোবরডাঙার ‘‌জাগরী’‌র বিশেষভাবে সক্ষম খুদে নক্ষত্ররা তেমনই। তাদের বানানো প্রদীপ এবারও পাড়ি দিল বিদেশে। দীপাবলিতে আলো ছড়াবে প্রবাসী বাঙালিদের বাড়ির উঠোনে। 
২০১৫ সাল। পেশায় শিক্ষিকা অমৃতা মুখার্জি নিজের দায়িত্বে বিশেষভাবে সক্ষম শিশুদের থেরাপির ব্যবস্থা শুরু করেন। তাঁর একমাত্র সন্তান বুরুন ডাউন সিনড্রোমে আক্রান্ত। সন্তান জন্মানোর কয়েক মাসের মাথায় সেটি টের পান অমৃতা। সেই থেকে শুরু লড়াই। বুরুনকে সাধারণ শিশুদের মতো বড় করে তুলতে চান অমৃতা। বুরুনের মতো শিশুদের কথা মাথায় রেখেই শুরু ‘‌জাগরী’‌র পথচলা। জীবনের এই নতুন অধ্যায়ে অমৃতা পাশে পেয়েছেন পরিবারের সদস্য, পরিজন এবং প্রিয়বন্ধু সূরজ চক্রবর্তীকে। 
অমৃতার কথায়, ‘‌জাগরী’‌র বিশেষভাবে সক্ষম শিশুদের মধ্যে কেউ অটিস্টিক, কেউ ডাউন সিনড্রোম, কেউ সেরিব্রাল পলসির। কিন্তু প্রতিবন্ধকতা জয় করে জীবন কীভাবে আলোক অভিসারী হয়, সেটাই ‘‌জাগরী’‌তে শেখানো হয়। তথাকথিত থেরাপির পাশাপাশি চলে ডান্স ক্লাস, মিউজিক ক্লাস।’‌ অমৃতা জানালেন, ‘‌অতিমারির আগে ১০০ জন শিশুর থেরাপি চলত ‘‌জাগরী’‌তে। বর্তমানে ৪৫ থেকে ৬০ জন শিশু আসে। থেরাপির পাশাপাশি সারাবছর নানা ধরনের অ্যাক্টিভিটিতে
 যুক্ত করানো হয় তাদের। যেমন দীপাবলির জন্য রঙবেরঙের মাটির প্রদীপ তৈরি করা হয় এখানে। এই প্রদীপ তৈরি করা থেকে রঙ করা, সবটাতেই ওতপ্রোতভাবে জড়িত থাকে বিশেষভাবে সক্ষম শিশুরা ও তাদের অভিভাবকরা। কয়েকবছর আগেই এই প্রয়াস শুরু করেছি আমরা। যত দিন যাচ্ছে, ততই দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও সাড়া ফেলছে ‘‌জাগরী’‌র শিশুরা।’‌ 
চলতি বছরে ডেনমার্ক, বাংলাদেশে পৌঁছে গেছে বিশেষভাবে সক্ষম শিশুদের হাতে রঙ করা মাটির প্রদীপ। দেশের মধ্যে দিল্লি, নয়ডা, গুরুগ্রাম, আহমেদাবাদ, বেঙ্গালুরুতেও পৌঁছেছে। অমৃতা জানালেন, ‘‌দীপাবলির দু’‌মাস আগে থেকে প্রস্তুতি শুরু হয়। যা ঘিরে তুমুল উত্তেজনা কাজ করে সকলেরই মধ্যে। তবে শুধু দীপাবলি নয়, বছরভর ‘‌জাগরী’‌তে তৈরি সামগ্রী বিদেশের বহু বাঙালি সংগঠন কেনে। এই ধরনের জিনিস বিক্রি করে যা লাভ হয়, তা সংস্থার কাজেই ব্যয় করা হয়। কারণ সেভাবে কোনও ফান্ড আমরা পাই না। কাছের বন্ধুরা পাশে থাকেন। তাঁদের সহায়তাতেই ‘‌জাগরী’‌র পথচলা।’‌ 

নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া