বুধবার ২৭ মে ২০২৬

সম্পূর্ণ খবর

লোকসভা নির্বাচন ২০২৪ | TMC: জঙ্গিপুরে তৃণমূল নেতাদের বুথে ভরাডুবি হয়েছে খলিলুর রহমানের

Sumit | ০৭ জুন ২০২৪ ২১ : ৩১Sumit Chakraborty
আজকাল ওয়েবডেস্ক : তৃণমূল কংগ্রেস দল প্রতিষ্ঠা হওয়ার পর এই প্রথম মুর্শিদাবাদ জেলার তিনটি লোকসভা কেন্দ্রের প্রত্যেকটিতে বিজয়ী হয়েছেন রাজ্যের শাসক দলের প্রার্থীরা। পরপর দু'বার জঙ্গিপুর লোকসভা কেন্দ্র থেকে জয়ী হয়েছেন তৃণমূল কংগ্রেসের খলিলুর রহমান। ২০১৯ এর লোকসভা নির্বাচনে খলিলুর রহমান দ্বিতীয় স্থানে থাকা বিজেপির মাফুজা খাতুনের থেকে প্রায় ২ লক্ষ ৪৫ হাজার ভোটে এগিয়েছিলেন। তবে এবার তাঁর জয়ের মার্জিন বেশ কিছুটা কমেছে। দ্বিতীয় থাকা কংগ্রেস প্রার্থী মুর্তজা হোসেনের বকুলের থেকে তিনি প্রায় ১.১৬ লক্ষ ভোট বেশি পেয়েছেন। খলিলুলের মোট প্রাপ্ত ভোট ৫ লক্ষ ৪৪ হাজার ৪২৭।
জঙ্গিপুর লোকসভার ফলাফল বিশ্লেষণ করলে দেখা যাচ্ছে ওই কেন্দ্রের অন্তর্গত সাতটি বিধানসভা এলাকার মধ্যে পাঁচটিতে তৃণমূল প্রার্থী খলিলুর রহমান এগিয়ে থাকলেও জঙ্গিপুর বিধানসভা এলাকায় তৃণমূল প্রার্থী বিজেপির থেকে প্রায় ৩২৬৬ ভোটে পিছিয়ে রয়েছেন। এই ফলাফল প্রকাশ্যে আসার পর তৃণমূলের অন্দরে নির্বাচনী ফলাফল কাঁটাছেড়ার পর বেরিয়ে এসেছে এক অদ্ভুত তথ্য।
তৃণমূল সূত্রের খবর, মুর্শিদাবাদ জেলা পরিষদের সদস্য অশেষ ঘোষ অজগরপাড়া প্রাথমিক বিদ্যালয়ের ১৫ নম্বর বুথের ভোটার। সেই বুথে তৃণমূলের প্রাপ্ত ভোট মাত্র ১০৪। অথচ ওই কেন্দ্রে বিজেপি পেয়েছে ৮৬৭ ভোট, কংগ্রেসের ভাগ্যে জুটেছে মাত্র ১৯ ভোট। তৃণমূল কংগ্রেসের জঙ্গিপুর সংগঠনিক জেলা এসসি-এসটি সেলের সভাপতি কর্ণ মাঝি জামুয়ার গ্রাম পঞ্চায়েতের নিজের ১১১ নম্বর বুথে তৃণমূল প্রার্থীকে লিড দিতে পারেননি। ওই বুথে বিজেপির প্রার্থী প্রাপ্ত ভোট ৭২৪। তৃণমূল প্রার্থী পেয়েছে মাত্র ১৩৮ ভোট।
তৃণমূল ছাত্র পরিষদের জঙ্গিপুর সাংগঠনিক জেলা সভাপতি স্নেহাশীষ চ্যাটার্জি জঙ্গিপুর পৌরসভার ১৮ নম্বর ওয়ার্ডের ১৮৮ নম্বর বুথের ভোটার। ওই বুথে বিজেপির প্রাপ্ত ভোট ৪২০, তৃণমূল প্রার্থী পেয়েছেন মাত্র ৬৮ ভোট।
একইভাবে মুর্শিদাবাদ জেলা পরিষদের খাদ্য কর্মাধ্যক্ষ মন্টু রহমান জরুল গ্রাম পঞ্চায়েতের নিজের বুথে তৃণমূল প্রার্থীকে লিড দিতে পারেননি। ৯৫ নম্বর বুথে তৃণমূলের প্রাপ্ত ভোট ৩৮০ অথচ কংগ্রেস প্রার্থী পেয়েছেন ৭১৮ ভোট। ওই বুথে তৃতীয় স্থানে রয়েছে বিজেপি। বাকি তৃণমূল নেতাদের মত খলিলুর রহমানের মুখ্য নির্বাচনী এজেন্ট তথা জঙ্গিপুর সাংগঠনিক জেলা সহ সভাপতি বিকাশ নন্দ ১৬ নম্বর ওয়ার্ডে নিজের ১৮৬ নম্বর বুথে সাংসদ খলিলুর রহমানকে লিড দিতে পারেননি। ওই বুথে বিজেপির প্রাপ্ত ভোট ৬৩৫, তৃণমূল প্রার্থী পেয়েছেন মাত্র ৮১টি ভোট। বিকাশ নন্দের স্ত্রী তথা ১৪ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর বীথিকা নন্দও তৃণমূল প্রার্থীকে নিজের ওয়ার্ড থেকে লিড দিতে পারেনি।
তৃণমূল কংগ্রেসের জঙ্গিপুর টাউন (পশ্চিম) সভাপতি অমরনাথ চ্যাটার্জী ১৬ নম্বর ওয়ার্ডের নিজের ১৮৭ নম্বর বুথেও খলিলুর রহমানকে লিড দিতে পারেননি। ওই বুথে বিজেপির প্রাপ্ত ভোট ৪৬১ তৃণমূল মাত্র ৭৩ টি ভোট পেয়েছে।
তৃণমূলের খারাপ ফলাফল অব্যাহত রয়েছে জঙ্গিপুর টাউন (পূর্ব) অংশেও। সেখানে দলের সভাপতি ফিরোজ শেখ নিজের ১২৩ নম্বর বুথে তৃণমূলকে লিড দিতে পারেননি। ওই বুথে তৃণমূলের প্রাপ্ত ভোট ২৯২। কিন্তু কংগ্রেস প্রার্থী পেয়েছেন ৪৩২ ভোট। বিজেপি ওই কেন্দ্রে তৃতীয় স্থানে রয়েছে।
জঙ্গিপুর টাউন (পশ্চিম) মহিলা তৃণমূল সভাপতি ঝুমকি সিংহও নিজের বুথে খলিলুর রহমানকে এগিয়ে দিতে পারেননি। ১৬৭ নম্বর বুথে যেখানে তিনি ভোটার ওই কেন্দ্রে বিজেপি পেয়েছে ৫৯৭ ভোট। তৃণমূলের ভাগ্যে জুটেছে মাত্র ৫২ ভোট।
জঙ্গিপুর পুরসভার ভাইস চেয়ারম্যান সন্তোষ চৌধুরীও ১২ নম্বর ওয়ার্ডে তৃণমূল প্রার্থীকে এগিয়ে দিতে পারেননি। সেখানকার ১৬৪ এবং ১৬৫ দু'টি বুথেই তৃণমূল প্রার্থী পিছিয়ে রয়েছেন। মুর্শিদাবাদ জেলা পরিষদের অন্যতম সদস্য প্রশান্ত সরকার জরুল গ্রাম পঞ্চায়েতের ৮৫ নম্বর বুথে যেখানে তিনি ভোটার সেখানে তৃণমূল প্রার্থীকে লিড দিতে পারেননি। ওই বুথে বিজেপির প্রাপ্ত ভোট ৪৫৮ এবং তৃণমূলের প্রাপ্ত ভোট ১৮৫।
একইভাবে সুতি বিধানসভা এলাকায় খলিলুর রহমানের প্রতিনিধি তথা দলের অন্যতম সহ-সভাপতি সুভাষ লালাও আহিরণ গ্রাম পঞ্চায়েতের ৩৫ নম্বর বুথে তৃণমূল প্রার্থীকে লিড দিতে পারেননি। ওই বুথে বিজেপির প্রাপ্ত ভোট ৩১১, তৃণমূলের প্রাপ্ত ভোট মাত্র ৯০।তৃণমূলের রাজ্য সম্পাদক তথা নবগ্রামের বিধায়ক কানাই চন্দ্র মন্ডল বলেন,"দলের নেতা হলে তিনি বুথে লিড দিতে পারবেন এমন কোনও কথা নেই। হিন্দু ভোটার অধ্যুষিত এলাকায় বিজেপির পক্ষে লোকে ভোট দেওয়াতে এই ফলাফল হয়েছে। "

 





নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সোশ্যাল মিডিয়া