শুক্রবার ০৩ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

লোকসভা নির্বাচন ২০২৪ | NDA: লোকসভায় মোদিই নেতা, সংসদীয় বৈঠকে একমত এনডিএ-র শরিকরা

Riya Patra | ০৭ জুন ২০২৪ ১৮ : ৪৭Riya Patra
আজকাল ওয়েবডেস্ক: রবিবার তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রীর পদে শপথ নেবেন নরেন্দ্র মদি। বুধবারই তিনি রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন। সূত্রের খবর, শুক্রবার রাষ্ট্রপতির কাছে সরকার গঠনের জন্য আবেদন জানানো হবে। তার আগে শুক্রবার সকালে চলছে এনডিএ-র সংসদীয় বৈঠক। সংসদ ভবনের সেন্ট্রাল হলে এনডিএ-এ নব নির্বাচিত সাংসদরা বসেছেন বৈঠকে। বৈঠকের সূচনা হয় জে পি নাড্ডার বক্তব্য দিয়ে। তারপরেই রাজনাথ সিং সংসদীয় দলের নেতা, এনডিএ-র নেতা এবং বিজেপির লোকসভার নেতা হিসেবে মোদির নাম প্রস্তাব করেন। নির্বাচিত সাংসদদের শুভেচ্ছা জানিয়ে রাজনাথ সিং বলেন, 'শুক্রবারের এই বৈঠক বিজেপির লোকসভার নেতা, সংসদীয় দলের নেতা এবং এনডিএ-র নেতা ঠিক করার বৈঠক, আমার মতে এই সব ক্ষেত্রে সবথেকে উপযুক্ত নাম মোদিই।' কেন মোদির নামে প্রস্তাব, বক্তব্যে তাঁর ব্যাখাও করেন রাজনাথ। জোটের শরিক দলগুলি, উপস্থিত সকল সাংসদ এই প্রস্তাবে সমর্থন জানায়।
বৈঠকে বক্তব্য রাখেন চন্দ্রবাবু নাইডু। বক্তব্যে নির্বাচনকালে মোদির নিরলস প্রচারকে কুর্নিশ জানিয়েছেন। মোদি-শাহের বৈঠক, সভা কীভাবে ভোট টেনেছে এনডিএ জোটের দিকে, কর্মী সমর্থকদের মনে বিশ্বাস বাড়িয়েছে সেকথা বলেন তিনি। মোদির নেতৃত্বাধীন এনডিএ সরকার গত ১০ বছরে দেশের জন্য বহু পদক্ষেপ গ্রহণ করেছে বলেও উল্লেখ করেন তিনি। প্রায় ৪০ বছরের রাজনৈতিক জীবনে, নাইডুর মতে, তাঁর দেখা অন্যতম নেতা হলেন মোদি। নীতীশ কুমারের মতে, গত ১০ বছরে মোদি সরকার দেশের জন্য বহু কাজ করে ফেলেছেন, যা কিছু বাকি রয়েছে আগামি দিনে মোদি তাও সম্পূর্ণ করে ফেলবেন। সঙ্গেই জোটের শরিক দলের নেতা বলেন, 'আগামিদিনে, সবদিন আমরা তাঁর সঙ্গে সম্পূর্ণ রূপে থাকব।' প্রধানমন্ত্রীর প্রশস্তি করে নিতীশ বলেন, এবার কেউ কেউ জিতে গিয়েছেন, পরের বার মোদি যখন আসবেন, তখন সবাই হেরে যাবে। বিরোধীরা দেশের জন্য কোনও কাজ করেনি বলেও কটাক্ষ করেন বিহারের মুখ্যমন্ত্রী। বিহারের সঙ্গেই দেশ এবার আরও অনেক আগে যাবে মোদি-জামানায় বলেই আশা নীতীশের। তাঁর কয়েকমিনিটের বক্তব্যে বারবার উঠে এল, আগামিদিনেও একসঙ্গে জোটবদ্ধ হয়ে থাকার এবং কাজ করার কথা।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সোশ্যাল মিডিয়া