রবিবার ০৩ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Sumit | ০৫ জুন ২০২৪ ০২ : ৪০Sumit Chakraborty
বৈঠকে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের বক্তব্যের শুরুতেই ধন্যবাদ জানান ইন্ডিয়া দলগুলির নেতাদের। তিনি বলেছেন, 'আমরা ঐক্যবদ্ধভাবে, সমন্বয় করে লড়াই করেছি এবং পূর্ণ শক্তি দিয়ে লড়াই করেছি। আপনাদের সবাইকে অভিনন্দন।' বলেছেন, অষ্টাদশ লোকসভা নির্বাচন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে জনাদেশ। নির্বাচন প্রধানমন্ত্রী ও তার নাম নিয়ে লড়েছিল, বিজেপিকে সংখ্যাগরিষ্ঠতা না দিয়ে জনগণ স্পষ্ট বার্তা দিয়েছে।
মল্লিকার্জুন খাড়গের কথায়, ব্যক্তিগতভাবে মোদিজির কাছে এটা শুধু রাজনৈতিক পরাজয় নয়, নৈতিক পরাজয়ও বটে। তিনি বৈঠকে বলেছেন, ইন্ডিয়া জোট ভারতের সংবিধানের প্রস্তাবনায় অটুট বিশ্বাস রাখে এবং অর্থনৈতিক, সামাজিক এবং রাজনৈতিক ন্যায়বিচারের লক্ষ্যে প্রতিশ্রুতিবদ্ধ। কংগ্রেস নেতা রাহুল গান্ধী বলেন , ' ইন্ডিয়া ' - ভারতের কন্ঠস্বর।দেশের জনগণ গণতন্ত্র ও সংবিধান রক্ষায় সর্বাত্মক প্রচেষ্টা চালিয়েছে এবং আমরা পূর্ণ শক্তির সিং এই সংকল্পকে এগিয়ে নিয়ে যাব।
লোকসভা নির্বাচনে বিজেপিকে ম্যাজিক সংখ্যার আগেই আটকে দিতে সক্ষম হয়েছে ইন্ডিয়া। এককভাবে সংখ্যাগরিষ্ঠতা পায়নি পদ্মশিবির। যদিও এনডিএ ২৯৪ সংখ্যায় পৌঁছেছে। মঙ্গলবারই কংগ্রেস নেতা মল্লিকার্জুন খাড়গে বলেছিলেন,‘ভোটের এই ফল বিজেপির নৈতিক হার। বেকারত্ব, মূল্যবৃদ্ধির বিরুদ্ধে কংগ্রেস লড়াই করেছিল। এই লড়াই শেষ হয়নি। আগামী দিনেও আমরা সংসদে এই নিয়ে আওয়াজ তুলব। মানুষ এ বার কোনও দলকেই সংখ্যাগরিষ্ঠতা দেয়নি।’ অন্যদিকে, কংগ্রেস নেতা রাহুল গান্ধী ইন্ডিয়া জোটের সমস্ত দলকে ধন্যবাদ জানিয়েছেন। তিনি বলেছেন, জোটসঙ্গীদের সম্মান করি। ভোটের ফল প্রকাশের দিন কংগ্রেস দপ্তরে হওয়া সাংবাদিক বৈঠকে রাহুল অভিযোগ করেন, মোদি-শাহ দেশের এজেন্সি, অর্ধেক বিচার ব্যবস্থাকে কব্জা করে রেখেছে। আমাদের লড়াই ছিল তার বিরুদ্ধে। সংবিধান বাঁচানোর লড়াইয়ে এটাই প্রথম পদক্ষেপ।
ফল প্রকাশের পর থেকেই টিডিপি ও জেডিইউয়ের অবস্থান নিয়ে জল্পনা তৈরি হয়েছিল। যদিও এদিন সকালে দিল্লিতে এনডিএ-র বৈঠকে অংশ নেওয়ার আগে তেলুগু দেশম পার্টি (টিডিপি)-র প্রধান চন্দ্রবাবু নাইডু বলেন, ‘আমি এনডিএতেই রয়েছি এবং বৈঠকে যোগ দিতে যাচ্ছি।’ বিকেলে এন ডি এ বৈঠকে হাজির হয়েছিলেন নাইডু। অন্ধ্রপ্রদেশের ২৫টি আসনের মধ্যে টিডিপি একা পেয়েছে ১৬টি আসন। জোটসঙ্গী জনসেনা পার্টি (জেএনপি) দু’টি এবং বিজেপি ৩টি আসনে জিতেছে। অন্যদিকে, বিহারের জেডিইউ প্রধান নীতীশ কুমারও দিল্লিতে এসে বৈঠক করেন। এনডিএ থেকেই তৃতীয় মোদি সরকার গঠনের পক্ষে তিনি। তাঁর দল জেডিইউ ১২টি আসনে জয়ী হয়েছে বিহারে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ