বুধবার ২৭ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Sumit | ০৫ জুন ২০২৪ ০০ : ৩৭Sumit Chakraborty
অথচ ৪ জুন মঙ্গলবার সকালেও কিন্তু ছবিটা অন্যরকম ছিল। গণনা শুরু হতেই এগিয়ে যান অধীর। মাঝে কিছুটা সময় পিছিয়ে পড়লেও আবার ফেরেন। কিন্তু ভাগীরথীর দিকে সূর্য যতই ঢলেছে, ততই একটু একটু করে বহরমপুরে 'অধীর সূর্য' ডুবতে শুরু করেছে।
'মনে হয় দাদা হেরে যাওয়ার মতো প্রার্থী?' প্রশ্ন করলেন এক কংগ্রেস কর্মী। 'হারলেন কেন?' পাল্টা প্রশ্ন করা হলো তাঁকে। ওই কংগ্রেস কর্মীর উত্তর, 'এই জেলা সংখ্যালঘু অধ্যুষিত। সংখ্যালঘুরা এতদিন দাদাকে ঢেলে ভোট দিয়ে এসেছেন। আবার উল্টোদিকের ভোটও এসেছে। কারণ দাদা কোনও সম্প্রদায়কে নিয়েই আলাদা রাজনীতি করেননি। এবার এমন সমস্ত কথা প্রচারের সময় তৃণমূল এবং বিজেপি বলল যে ধর্মের ভিত্তিতে ভোট হয়ে গেল।'
রাখা ছিল আবির। অগ্রিম কথা বলাও হয়েছিল ফুলের দোকানে। মালার জন্য। যে রকমটা প্রতিবার হয় আর কি। গত লোকসভা নির্বাচনের কথা মনে করে ওই কর্মী বলছিলেন, 'দেখুন এই ফুল, মিষ্টির মতো জিনিসগুলো দোকানে না বললেও হত। বহরমপুর লোকসভা নির্বাচন মানেই অধীর চৌধুরীর জয়, এটা একটা অভ্যাসের মতোই ছিল। আর দোকানদার রেখেও দিত। কিন্তু ওই বিভাজনের রাজনীতি হয়ে গেল তলায় তলায়। যে ভাবনা লোকের কোনওদিন মাথায় আসেনি, সেই ভাবনাই বলে বলে ঢুকিয়ে দেওয়া হল। না হলে দেখতেন আপনাদেরও আজ ঠেলাঠেলি করেই ভেতরে আসতে হত। অফিসের সামনে থেকে সিঁড়ি, ভরে থাকত আবিরে।'
তিনতলায় হল ঘরের পাশের ঘর থেকে দরজা ঠেলে ঢুকলেন অধীর। 'কিছু বলবেন'? অধীরের প্রশ্ন। ফলাফল এরকম হল কেন? 'পুরো পোলারাইজড ভোট হয়েছে। তাই এই ফল। মঙ্গলবার দিনই তো বললাম।' অধীরের দাবি। কীভাবে আবার এগোবেন, মানে ভবিষ্যতের কী ভাবনাচিন্তা করছেন? 'পরিকল্পনা আবার কী? দেখা যাক।' জানালেন অধীর। নিচে নেমে দেখা গেল অফিসের সামনে সেই অল্পস্বল্প ভিড়টাও আর নেই বললেই চলে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ