রবিবার ০৫ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
Riya Patra | ০৪ জুন ২০২৪ ০২ : ০১Riya Patra
আবু হায়াত বিশ্বাস, নয়া দিল্লি: ২৪ আকবর রোডের কংগ্রেসের সদর দপ্তর। মঙ্গলবার সকালে এই দপ্তর যেন নতুন করে প্রাণ পেল! কয়েক হাজার কংগ্রেস কর্মী-সমর্থকদের ভিড় গোটা দপ্তরে। ফাঁকা মাঠে প্যান্ডেলের ভিতরে থিকথিকে ভিড় সংবাদমাধ্যমেরও। ভোটে ভাল ফল করবে দল, এই আশা নিয়ে হাজির হয়েছিলেন কংগ্রেস কর্মী-সমর্থকেরা। দিনের শেষে দলের সাফল্যে তারা অন্তত নিরাশ নন। ইন্ডিয়া জোট যখন ২০০ পেরোয়, তখন উল্লাসে ফেঁটে পড়েন সমর্থকেরা। ঢাক, ঢোল, কাড়া নাকাড়া বাজতে শুরু করে। ভোটের ফল ঘোষণার দিনে কংগ্রেস দপ্তরে দু’টি বড় প্যান্ডেল তৈরি করা হয়। লাগানো হয় বড় জায়ান্ট স্ক্রিন। সকাল থেকেই ওই জায়ান্ট স্ক্রিনে চলছে নিউজ চ্যানেল। ভোট গণনার সঙ্গে বেলা যত গড়িয়েছে, ততই এগিয়েছে ইন্ডিয়া। একটা সময় বিজেপিকেও ছাপিয়ে যায় ইন্ডিয়া। বাংলায় তৃণমূলের বড় জয়ের খবর স্ক্রিনে ভেসে উঠতেই উল্লাসে ফেঁটে পড়েন কংগ্রেস সমর্থকেরা। ‘দিদি দিদি’ স্লোগানে মুখরিত হল কংগ্রেস দপ্তর। শোনাগেল, ‘দিদি নে ভাজপা কো দেখা দিয়া আপনা অকাত।’
ভোট গণনায় যত এগিয়েছে, ততই কংগ্রেস দপ্তরে ভিড় বাড়ে। দেশ-বিদেশের সংবাদমাধ্যমের ভিড়ে ঠাসা দপ্তর যেন নতুন করে প্রাণ পেল। কংগ্রেস নেতা-কর্মীরা বলছেন, এটা ঠিকই সংখ্যাগরিষ্ঠতা পাইনি ইন্ডিয়া। তবে বিজেপির সঙ্গে সেয়ানে সেয়ানে টক্কর দিয়েছে বিরোধীরা। কংগ্রেসের সাফল্যে খুশি কর্মী-সমর্থকেরা। গত দু’বার যেখানে কংগ্রেস ৫০ আসন পেতে হিমশিম খেয়েছিল, এবার ছবিটা একেবারেই আলাদা। ২০১৪ লোকসভায় সাকুল্যে ৪৪টি আসন জিতেছিল হাত শিবির। ২০১৯ সালে গতবারের সঙ্গে যোগ হয়েছিল আরও ৮ আসন। অর্থাৎ গত লোকসভা ভোটে কংগ্রেস পেয়েছিল মোটে ৫২টি আসন। সন্ধেয় কংগ্রেস নেতা রাহুল গান্ধী, মল্লিকার্জুন খাড়গে, সোনিয়া গান্ধী এবং প্রিয়াঙ্কা কংগ্রেস দপ্তরে আসেন। জনগণের রায়কে স্বাগত জানিয়েছেন খাড়গে। বলেছেন,লোকসভা নির্বাচনের ফলাফলে স্পষ্ট জনগণের জয় নিশ্চিত। এটা গণতন্ত্রের জয়। নৈতিক হার হয়েছে মোদির। অন্যদিকে, কাল, বুধবার ইন্ডিয়া জোটের বৈঠক রয়েছে দিল্লিতে। সবার সঙ্গে আলোচনা হবে, জানিয়েছেন রাহুল গান্ধী। তিনি জানান, জাতি জনগণনা, মহালক্ষ্মী যোজনার মতো প্রতিশ্রুতি পূরণ করা হবে। কংগ্রেস সভাপতি বলেছেন, ‘এবারের নির্বাচনে কোনও একটি দল গরিষ্ঠতা পাইনি। এই জনমত মোদিজির বিরুদ্ধে। মোদির নৈতিক হার হয়েছে। প্রতিকুল পরিস্থিতিতেও নির্বাচনে লড়েছি। ইতিবাচক প্রচার করেছি আমরা।’
মধ্যপ্রদেশের ভোপাল থেকে সোমবারই দিল্লি এসেছেন রাকেশ কুশওয়াহ। দিল্লিতে পৌঁছে সোজা কংগ্রেস দপ্তরে এসেছেন। রাহুল গান্ধীর ভক্ত। ভারত জোড়ো যাত্রার সময় যেমন দাড়ি রেখেছিলেন রাহুল,ঠিক তেমনই একগাল দাড়ি মুখে। পরনে সাদা শার্ট, সঙ্গে ডেনিম জিনস। মুখে কাচা-পাকা দাড়ি। কংগ্রেস প্রেস কনফারেন্স কক্ষে বসেছিলেন। চোখ ছিল খবরের চ্যানেলে। রাকেশ কুশওয়াহ অবিকল রাহুল গান্ধীর মতো দেখতে। বছর আটচল্লিশের রাকেশ কুশওয়াহ বললেন,‘রাহুল গান্ধীকে আমার নেতা। তাঁর জন্যই ভোপাল থেকে এসেছি। হার কিংবা জিত, সর্বদাই তাঁর পাশে রয়েছি।’ জানালেন, বাড়িতে তাঁর দুই কন্যা আছে। খবরের কাগজে রাহুলজির ছবি দেখেই বলে,‘আখবার মে পাপা তোমাহারা ফটো ছাপা হ্যায়।’
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ