বৃহস্পতিবার ২৩ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

লোকসভা নির্বাচন ২০২৪ | Mamata Banerjee: একক সংখ্যাগরিষ্ঠতা পাননি, সেটাই মোদির হার: মমতা

Riya Patra | ০৪ জুন ২০২৪ ০১ : ৫০Riya Patra
আজকাল ওয়েবডেস্ক: ভোট ফেরত সমীক্ষাকে কার্যত উড়িয়ে দিয়ে রাজ্যে জয়জয়কার তৃণমূল কংগ্রেসের। আর এই জয়ের পর সাংবাদিক সম্মেলনে দেশবাসীকে অভিনন্দন জানালেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পদত্যাগ দাবি করে এদিন মমতার সাফ বক্তব্য, 'আমি খুশি মোদি একক সংখ্যাগরিষ্ঠতা পাননি। ওঁর পদ ছেড়ে দেওয়া উচিত। আমি 'পগারপার' বলেছিলাম। এখন ওদের জিডিপি আর নীতীশ কুমারের পা ধরতে হচ্ছে। মানুষ ওদের মেরুদণ্ড ভেঙে দিয়েছে।' তাঁর বক্তব্যে এদিন প্রাধান্য পেল ইন্ডিয়া জোটের সাফল্য। রাজ্যের ফলাফল তো বটেই, গোটা দেশে ইন্ডিয়া জোট যে ফল করেছে তাতে বিরোধীদের মুখে চওড়া হাসি, কোনও সন্দেহ নেই। তৃণমূল সুপ্রিমোর কথায়, 'আমি ইন্ডিয়া জোটের নেতাদের অভিনন্দন জানাই। আমি ওঁদের পাশে আছি। অখিলেশ যাদব, শরদ পাওয়ারের সঙ্গে কথা হয়েছে। বিহারের ফলাফল সঠিক নয়। তেজস্বী যাদব জানিয়েছেন, এখনও গণনা অনেক বাকি। অরবিন্দ কেজরিওয়ালের স্ত্রী, হেমন্ত সোরেনের স্ত্রীর সঙ্গে আমার কথা হয়েছে। কংগ্রেসকে কটাক্ষ করতেও ছাড়েননি মমতা। বলেছেন, 'রাহুল গান্ধী, সনিয়া গান্ধীকেও আমি অভিনন্দন জানিয়ে মেসেজ পাঠিয়েছি। ওঁরা ব্যস্ত, হয়তো দেখার সময় পাননি।
কংগ্রেসকে আমি বলেছিলাম ইন্ডিয়ার সঙ্গে থাকলে ১০০ সিট পাবে'। 
ভোট গণনার ক্ষেত্রেও কারচুপি হয়েছে দাবি করে মুখ্যমন্ত্রীর বক্তব্য, 'যে যে আসনে আমরা হেরেছি সেগুলো খুবই কম ব্যবধানে। যে সমস্ত অবজার্ভার পাঠানো হয়েছে তাঁরা বিজেপির লোক। পুনর্নির্বাচনের জন্য আমরা নির্বাচন কমিশনে যাব। চার থেকে পাঁচটা সিটে আমাদের ইচ্ছে করে হারানো হয়েছে। তমলুকে ছাপ্পা দিয়ে জিতেছে বিজেপি।' মুখ্যমন্ত্রী আরও বলেন, 'নির্বাচনের আগে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে লেলিয়ে দিয়ে যেভাবে বিরোধীদের চেপে রাখা হয়েছিল, সেখান থেকে ঘুরে দাঁড়ানোর কথা কেউ ভাবতে পারেনি। সিবিআই, ইডি, ইনকাম ট্যাক্স, বিজেপির স্বরাষ্ট্রমন্ত্রকের অত্যাচার সত্ত্বেও গোটা দেশে এই ফল।' সন্দেশখালির ঘটনাকে ইস্যু করে ভোটের আগে তৃণমূলকে কোণঠাসা করে দিয়েছিল বিজেপি। সেই প্রসঙ্গ টেনে এদিন মুখ্যমন্ত্রী বলেন, 'সন্দেশখালির মা বোনেরা সত্যিটা বুঝতে পেরেছেন। আমরা সন্দেশখালিতেও জিতেছি। বসিরহাট লোকসভায় বিপুল ব্যবধানে জয় পেয়েছি।' তৃণমূল সুপ্রিমোর দাবি, বিজেপির এই হারের পিছনে দায়ী প্রধানমন্ত্রীর অহঙ্কার। তাঁর বক্তব্য, 'আমি শুনলাম পোস্টাল ব্যালটে গণনার সময় পিছিয়ে ছিলেন মোদি। এত অহঙ্কার ভাল নয়। আমি মাথা নিচু করে চলি। আমাদের কোনো কৃতিত্ব নেই, সবটাই মানুষের। এখানে প্রচারে এসে আমাদের দলের নেতাদের নামে কুৎসা রটিয়ে গেছে বিজেপি। আমি প্রত্যেকের নামে মানহানির মামলা করব।' বুধবার ইন্ডিয়া জোটের বৈঠক রয়েছে l মুখ্যমন্ত্রী জানান, এই মুহূর্তে কাজের চাপ থাকায় বৈঠকে যোগ দিতে পারছেন না তিনি। তবে পাঠানোর চেষ্টা করছেন অভিষেক ব্যানার্জিকে। গোটা দেশের মধ্যে রেকর্ড মার্জিনে জয় পেয়েছেন অভিষেক ব্যানার্জি। সাংবাদিক সম্মেলনের শুরুতেই তাঁকে অভিনন্দন জানিয়েছেন মমতা। প্রত্যেক প্রার্থীর সঙ্গেও দেখা করবেন বলেও জানিয়েছেন তৃণমূল সুপ্রিমো।

নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সোশ্যাল মিডিয়া