বুধবার ২৭ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Sumit | ০৪ জুন ২০২৪ ০০ : ৫০Sumit Chakraborty
৪০০ পার করার লক্ষ্য নিয়ে লোকসভা নির্বাচনের লড়াই শুরু করেছিল বিজেপি। মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত বিজেপির সরকার গড়া নিয়ে প্রশ্নচিহ্ন রয়ে গেল। সকালে ইভিএম খোলার পর থেকেই এনডিএ জোটের সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই চালিয়ে যেতে থাকে ইন্ডিয়া শিবির। বাংলায় তৃণমূল, উত্তরপ্রদেশে সপা-কংগ্রেস জোট, তামিলনাড়ুতে স্ট্যালিন-কংগ্রসের সাফল্য ইন্ডিয়া জোটকে অনেক এগিয়ে রাখে। বেলা যতই বাড়তে থাকে বিজেপি দপ্তরে ততই কর্মী, সমর্থকদের ভিড় কমতে থাকে। টেলিভিশন চ্যানেলে আলোচনায় অংশ নেওয়ার জন্য বিজেপি দপ্তরে যে ছোটো বুথ খোলা হয়, এদিন দুপুরে তার বেশিরভাগই ছিল প্রায় খালি। শুধুমাত্র দলের মুখপাত্র সইদ জাফর ইসলামকে ঘরোয়া আলোচনা করতে দেখা গেল। তাঁকে ফলাফলের বিষয়ে জিজ্ঞেস করায় তিনি বলেন, "দেখা যাক, এখনও তো অনেক রাউন্ড গণনা বাকি। শেষ পর্যন্ত কী পরিস্থিতি দাঁড়ায়, তা দেখেই পরবর্তী পদক্ষেপ করবে দলের শীর্ষ নেতৃত্ব।" ফলাফলের বিষয়ে, বাংলার মতো রাজ্যে কেন এত খারাপ ফল হল, সে প্রশ্নের জবাবে তিনি বলেন, "সে বিষয়ে পর্যালোচনা হবে, কোথায় গলদ সেগুলি খতিয়ে দেখা হবে, তারপরেই পরবর্তী পদক্ষেপ করা হবে।" বিজেপির তরফে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন ৫, লোককল্যাণ মার্গ থেকে দলের সদর দপ্তর পর্যন্ত রোড শো করার কথা থাকলেও, ফলাফলের প্রণতা আসা শুরু করতেই সেই উৎসাহে ভাটা পড়ে পদ্ম ব্রিগেডের।
সূত্রের খবর, ফলাফলের ট্রেন্ড আসতেই তরিঘরি বৈঠকে বসে বিজেপি নেতৃত্ব। দলের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার বাড়িতে বৈঠকে উপস্থিত ছিলেন অমিত শাহ এবং রাজনাথ সিং। দলের সাধারণ সম্পাদক সংগঠন বিএল সন্তোষও উপস্থিত ছিলেন। দল সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় শরিকদের সঙ্গে আলোচনা সহ সরকার গঠনের বিভিন্ন প্রক্রিয়া নিয়ে আলোচনা হয় বলে সূত্রের খবর। ২০১৪ এবং ২০১৯ সালের লোকসভা নির্বাচনে বিজেপি সংখ্যাগরিষ্ঠতা পাওয়ায় জোট সরকারের প্রয়োজন হয়নি। তবে এবার ক্ষমতা ধরে রাখতে হলে সেই শরিকদেরই শরণাপন্ন হতে হবে বিজেপিকে। ফলে বিজেপি নয়, সরকার হতে চলেছে এডিএ জোটের। সেই কারণেই দুপুর গড়াতেই বিভিন্ন দলের সঙ্গে আলোচনা শুরু করেছে বিজেপি নেতৃত্ব। নীতীশ কুমার সহ বেশ কয়েকটি দলের সঙ্গে ইতিমধ্যেই এক প্রস্তুত আলোচনা করেছে বিজেপি। আরও দলের সঙ্গে আলোচনা চলছে। এরমধ্যে সংঘ পরিবার গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে চলেছে বলে সূত্রের খবর।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ