রবিবার ০৫ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | Berhampore: ‌বহরমপুরে ‌‌তৈরি হবে ইউসুফের নতুন বাড়ি, অধীরকে পিছনে ফেলতেই ঘোষণা হুমায়ুনের

Rajat Bose | ০৪ জুন ২০২৪ ২০ : ০৮Rajat Bose
‌আজকাল ওয়েবডেস্ক:‌ বহরমপুর লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী ইউসুফ পাঠানের জয় সময়ের অপেক্ষা। বিদায়ী লোকসভার কংগ্রেস দলনেতা অধীর চৌধুরিকে সপ্তম রাউন্ড শেষে ইতিমধ্যেই প্রায় ৩০ হাজারের বেশি ভোটে পেছনে ফেলে এগিয়ে গেছেন ইউসুফ পাঠান। 
বহরমপুরে তৃণমূলের খাতা খোলার সম্ভাবনা তৈরি হতেই দলের সম্ভাব্য জয়ী প্রার্থী ইউসুফ পাঠানের জন্য স্থায়ী বাড়ি তৈরির জন্য জায়গা দেখা শুরু করলেন দলের তরফে বহরমপুর লোকসভার জন্য বিশেষ দায়িত্বপ্রাপ্ত নেতা তথা ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীর। 
হুমায়ুন বলেন, ‘‌লোকসভা নির্বাচনের প্রচার পর্বে কংগ্রেস এবং বিজেপি দলের তরফ থেকে বারবার বলা হয়েছিল ইউসুফ পাঠান গুজরাটের বাসিন্দা। তিনি জয়ী হলে এখানকার সাধারণ মানুষ তাঁকে বিপদে–আপদে নিজেদের পাশে পাবেন না। কিন্তু ভরতপুরে তালগ্রামে নির্বাচনী প্রচার চলার সময় আমি সাধারণ মানুষকে প্রতিশ্রুতি দিয়েছিলাম ইউসুফ পাঠান জিতলে আমি তাঁর জন্য বহরমপুরে বাড়ি তৈরি করে দেব। সেই প্রতিশ্রুতি মতো ইতিমধ্যেই বহরমপুরে ইউসুফের জন্য স্থায়ী বাসার ব্যবস্থা করতে শুরু করেছি।’‌ হুমায়ুন বলেন, ‘‌ইউসুফ পাঠান ইতিমধ্যেই প্রায় ৩০ হাজারের বেশি ভোটে এগিয়ে গিয়েছেন। যে বিধানসভা কেন্দ্রগুলো থেকে অধীর চৌধুরির ‘‌লিড’‌ পাওয়ার সম্ভবনা ছিল ইতিমধ্যেই সেই বিধানসভা কেন্দ্রগুলো থেকেও তৃণমূল প্রার্থী ইউসুফ পাঠান ‘‌লিড’‌ পেতে শুরু করেছেন।’‌ 
তৃণমূল বিধায়ক বলেন, ‘‌মমতা ব্যানার্জি আমাকে ইউসুফ পাঠানকে জেতানোর জন্য বিশেষ দায়িত্ব দিয়েছিলেন। তৃণমূল সুপ্রিমো ইউসুফের বাবা–মাকে কথা দিয়েছিলেন তাঁকে বহরমপুর কেন্দ্র থেকে জিতিয়ে গুজরাটে পাঠাবেন। আমি খুশি মমতা ব্যানার্জির কথা রাখতে পেরেছি।’‌ 
হুমায়ুন বলেন, ‘‌ইউসুফ পাঠানকে বহরুমপুরে বাড়ি তৈরি করে দেওয়ার ব্যবস্থা করছি। বহরমপুর পুরসভার চেয়ারম্যান নাড়ুগোপাল মুখার্জির সঙ্গে কথা বলবো। যদি বহরমপুর শহরের মধ্যে বড় জায়গা না পাওয়া যায়, তাহলে মুর্শিদাবাদ জেলা পরিষদের আশেপাশে বা বহরমপুর ব্লকের অন্যত্র তাঁর জন্য আমি ব্যক্তিগত খরচে বাড়ি তৈরি করে দেব।’‌ হুমায়ুন আশাবাদী ২০২৫ সালের ৩১ মার্চের মধ্যে নতুন বাড়ি তৈরি হয়ে যাবে। 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া