রবিবার ০৫ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

লোকসভা নির্বাচন ২০২৪ | Jail : তিহার জেলে ফিরলেন অরবিন্দ কেজরিওয়াল

Sumit | ০২ জুন ২০২৪ ২৩ : ৪৯Sumit Chakraborty

বীরেন ভট্টাচাৰ্য, দিল্লি, সুপ্রিম কোর্টের দেওয়া অন্তবর্তী জামিনের মেয়াদ শেষ হতেই আত্মসমর্পণ করলেন আপ প্রধান অরবিন্দ কেজরিওয়াল। সকালে রাজঘাটে মহাত্মা গান্ধীর সমাধিতে শ্রদ্ধা জানিয়ে তিহার জেলে ফিরে যান তিনি। পাশাপাশি কনট প্লেসে হনুমান মন্দিরেও পুজো দেন তিনি। আত্মসমর্পণের পরেই দিল্লির মুখ্যমন্ত্রীর স্বাস্থ্য পরীক্ষা করা হয়। তাঁর রক্তচাপ এবং সুগার পরীক্ষা করে মান রেকর্ড করা হয়। আপ নেতাদের দাবি, ৪ জুন লোকসভা ভোটের ফলাফল প্রকাশ হবে। সেদিন একনায়কতন্ত্রের অবসান ঘটবে এবং আসল সত্য প্রকাশিত হবে। ৪ জুনের পরেই অরবিন্দ কেজরিওয়াল জেল থেকে বেরিয়ে আসবেন বলে দাবি করেছেন আপ নেতারা।

দিল্লির মন্ত্রী এবং আপ নেত্রী অতিশি বলেন, "অরবিন্দ কেজরিওয়ালকে ২১ দিনে জামিন দেওয়ার জন্য আমরা সুপ্রিম কোর্টকে ধন্যবাদ জানাচ্ছি। এই ২১ দিনে তিনি ইন্ডিয়া জোটের বিভিন্ন দলের হয়ে প্রচার করেছেন। কারণ এই নির্বাচন শুধুমাত্র একটি দলের নয়, এই নির্বাচন দেশের সংবিধান রক্ষার লড়াই। আমরা বিচারব্যবস্থাকে সম্মান করি, সেই কারণে কেজরিওয়াল নির্ধারিত দিনেই আত্মসমর্পণ করলেন।" জেলে আত্মসমর্পণের সময় কেজরিওয়ালের সঙ্গে ছিলেন দলের নেতা এবং দিল্লির মন্ত্রিসভার সদস্যরা। তার আগে দলীয় কার্যালয়ে যান তিনি। তিহার জেলে আত্মসমর্পণের আগে দিল্লির মুখ্যমন্ত্রী বলেন, "ভগৎ সিং বলেছিলেন, ক্ষমতা যখন একনায়কতন্ত্রে পরিণত হয়, তখন জেল দায়িত্বের মধ্যে পড়ে। দেশকে স্বাধীন করতে ফাঁসি হয়েছিল ভগৎ সিং এর। আজ যখন আমি জেলে যাচ্ছি, আমি জানি না, কবে ফিরে আসব। যদি ভগৎ সিং এর ফাঁসি হয়ে থাকে, আমিও ফাঁসির জন্য প্রস্তুত।" তিনি আরও বলেন, "একটি সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী মোদি বলেছেন, আমি বিশ্বাস করি কেজরিওয়ালের বিরুদ্ধে কোনও প্রমাণ পাওয়া যায়নি বা কিছু উদ্ধার হয়নি। কারণ, কেজরিওয়াল একজন অভিজ্ঞ চোর। ধরা যাক, কেজরিওয়াল একজন অভিজ্ঞ চোর, হাতে কোনও প্রমাণ নেই তারপরেও আমায় জেলবন্দি করা হয়েছে। তিনি সারা দেশকে বার্তা দিয়েছেন যে, যদি আমি ভুয়ো অভিযোগে জেলে ভরতে পারি, তাহলে তাহলে আপনাদের কী অবস্থান? আমি যে কাউকে গ্রেপ্তার করতে পারি এবং জেলে ভরতে পারি। এই একনায়কতন্ত্রের বিরুদ্ধে আমি লড়াই করব এবং দেশ এই ধরণের একনায়তন্ত্র বরদাস্ত করবে না।" আপ নেতার কথায়, "আমায় জেলে যেতে হচ্ছে কোনও দুর্নীতির জন্য নয়, একনায়কতন্ত্রের বিরুদ্ধে লড়াই করার জন্য। প্রধানমন্ত্রীর দেশবাসীর সামনে স্বীকার করেছেন যে, আমার বিরুদ্ধে কোনও প্রমাণ পাওয়া যায়নি।"

আম আদমি পার্টির আইন বিভাগের প্রধান সঞ্জীব নাসির বলেন, "আমরা আইন মেনে চলা নাগরিক। কেজরিওয়াল সবসময়েই আইনকে সম্মান করেন। অরবিন্দ কেজরিওয়াল এখন একটি ভাবনা। আমরা ভয় পাই না। আমরা অরবিন্দ কেজরিওয়ালের সৈনিক। তিনি ভগৎ সিং এর অনুগামী। তিনি বাবাসাহেব আম্বেদকরের আদর্শ মেনে চলেন।"

নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সোশ্যাল মিডিয়া