মঙ্গলবার ২৬ মে ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | Accident:‌‌ ব্যস্ত রাস্তায় গাড়ির উপর ভেঙে পড়ল লোহার মোনোপল হোর্ডিং গেট,‌ আহত দুই

Rajat Bose | ০৯ নভেম্বর ২০২৩ ১২ : ২১Rajat Bose
মিল্টন সেন, হুগলি:‌ সাত সকালে বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা। বৃহস্পতিবার সকালের ব্যস্ত সময়ে চুঁচুড়া থানার অন্তর্গত সুকান্ত নগর এলাকায় জিটি রোডের উপর হঠাৎ ভেঙে পড়ল লোহার তৈরি মোনোপোল হোর্ডিং গেট। লোহার বড় স্ট্রাকচার ভেঙে পড়ে একটি গাড়ির উপর। অল্পের জন্য রক্ষা পেয়েছেন গাড়ি চালক এবং আরোহী। ঘটনায় আহত ঠিকাদার সংস্থার দুই কর্মী। প্রসঙ্গত, ঘটনাস্থলের একপাশে রয়েছে রবীন্দ্র নগর বাজার, অপর দিকে টেকনো ইন্ডিয়া স্কুল। চুঁচুড়া সুকান্ত নগর অনুকুল চন্দ্র স্কুলের সামনে জিটি রোডের উপর মোনোপোল হোডিং গেট তৈরীর কাজ চলছি। হাইড্রা মেশিনের সাহায্যে তৈরি করা বিশাল লোহার খাঁচা তোলা হচ্ছিল রাস্তার উপরে। হঠাৎই লোহার সেই রোপ ছিঁড়ে স্ট্রাকচার এসে পরে ব্যস্ত জিটি রোডে। তখন সকাল আটটা। একইসঙ্গে উপর থেকে ছিটকে নিচে এসে পড়েন কর্মরত দুই কর্মী। লোহার বিশাল স্ট্রাকচার ভেঙে পড়ে ব্যান্ডেল থেকে কলকাতামুখী একটি গাড়ির উপরে। অল্পের জন্য রক্ষা পান গাড়ির চালক এবং আরোহী। তবে ক্ষতিগ্রস্ত হয়েছে গাড়িটি। খবর পেয়ে ঘটনাস্থলে হাজির হয় চুঁচুড়া থানার পুলিশ। আহত দু’‌জনকে ইমামবাড়া হাসপাতালে পাঠানো হয়েছে। এই ঘটনায় বেশ কিছুক্ষণের জন্য অবরুদ্ধ হয়ে পড়ে জিটি রোড। ধীরে ধীরে স্বাভাবিক হয় যান চলাচল। জানা গেছে শিয়ালদার একটি ঠিকাদারী সংস্থা এই হোর্ডিং গেট তৈরির কাজ করছিল। 

নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া