শনিবার ০৪ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

লোকসভা নির্বাচন ২০২৪ | Lok Sabha Election: একাধিক অভিযোগ নিয়ে অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিকের দ্বারস্থ ১২ই জুলাই কমিটি

Riya Patra | ৩১ মে ২০২৪ ২১ : ৫৯Riya Patra
তীর্থঙ্কর দাস: ১২ জুলাই কমিটির সদস্যরা শুক্রবার, শেষ দফার ভোটের ঠিক আগের দিন অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিকের সঙ্গে দেখা করে গণনা নিয়ে একাধিক অভিযোগ জানালেন। বিশেষ করে সেক্টর অফিসার নিয়োযোগের ক্ষেত্রে নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন করে চুক্তিভিত্তিক কর্মীদের নিয়োগ করার অভিযোগ জানিয়েছেন। এছাড়া টালিগঞ্জের এআরও-র বিরুদ্ধে তাঁর কাজের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন ১২ জুলাই কমিটির সদস্যরা। জেলায় নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত অধিকারিক, স্থায়ী কর্মীদের নিয়োগ করার জাগায় অস্থায়ী কর্মীদের, চুক্তিভিত্তিক নিয়োগ করা হয়েছে। পদ্ধতি মেনে করা হচ্ছে না কাজ। স্থায়ীদের নিয়োগ করা হয় এমনটাই নির্দেশিকা রয়েছে জাতীয় নির্বাচন কমিশনের। শান্তিপূর্ণ নির্বাচনের দাবি নিয়ে সাংবাদিক সম্মেলন করে ১২ জুলাই কমিটি। বেশ কিছু চুক্তিভিত্তিক আধিকারিক রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ভাবে কাজ করছে বলে অভিযোগ। তারা জানায়, 'আমরা কাউন্টিং এজেন্ট হিসেবে স্থায়ী সরকারি কর্মীদের নিয়োগ করেছি। শান্তিপূর্ন পরিবেশে নির্বাচন যে দাবি আমরা করেছিলাম। কিন্তু দেখা গেল যে ষষ্ঠ দফার নির্বাচনে হিংসাত্মক ঘটনা ঘটেছে। পরিকল্পিতভাবে, নিজের পরিচয় পত্র অন্য কেউ ব্যাবহার করে গণনা কেন্দ্রে প্রবেশ না করতে পারে সেদিকে নজর রাখতে হবে কমিশনকে। সরকারি পরিচয়পত্র আর নির্বাচন কমিশনের দেওয়া পরিচয়পত্র দেখেই যেন বসানো হয় গণনা কেন্দ্রে।' কলকাতা দক্ষিণের কসবা বিধানসভা কেন্দ্রের ২১ জন সেক্টর অফিসারের বিরুদ্ধে অভিযোগ ১২ই জুলাই কমিটির। অভিযোগ ২১ জন সেক্টর অফিসারই চুক্তিভিত্তিক কর্মী। সমগ্র বিষয়টি জাতীয় নির্বাচন কমিশনেও জানানো হয়েছে। মুখ্য নির্বাচনী আধিকারিককে এই বিষয় জানানো হলে কোনওরকম পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ।

নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সোশ্যাল মিডিয়া