সোমবার ০৬ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | Hooghly: ‌হুগলির আম পাড়ি দিচ্ছে উত্তরপ্রদে‌‌শে

Rajat Bose | ৩১ মে ২০২৪ ২০ : ৪৭Rajat Bose
মিল্টন সেন, হুগলি:‌ যোগী রাজ্যে আমের চাহিদা এবার মেটাবে হুগলি। জামাই ষষ্ঠীতে উত্তরপ্রদেশের জামাইদের পাতে পড়বে বাংলার আম। বরাবরই আম চাষের ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা পালন করে এসেছে মালদা জেলা। তার পরেই রয়েছে জেলা হুগলির নাম। জেলার অন্তর্গত ব্যান্ডেল, সুগন্ধা, চুঁচুড়া, পোলবার গোটু সহ জেলার একাধিক জায়গার বিস্তীর্ণ এলাকায় বড় বড় আমের বাগান রয়েছে। প্রত্যেক বছর সেই বাগানগুলিতে বিভিন্ন প্রজাতির আমের ফলন হয়ে থাকে। যেমন, ল্যাংড়া, হিমসাগর, বোম্বাই, গোলাপখাস, চ্যাটার্জি, পেয়ারাফুলি, আম্রপালি ইত্যাদি বিভিন্ন প্রজাতির আমে ছেয়ে যায় বাগান। মূলত কৃষকরা বাগান মালিকদের থেকে লিজ নিয়ে আমের চাষ করে থাকেন। তাই জেলার বাজারের পাশাপাশি ফলনের একটা অংশ তাঁরা প্রতিবছর ভিন রাজ্যে রপ্তানি করে থাকেন। পূর্ববর্তী সময়ে দেখা গেছে হুগলি থেকে বিহার, উত্তরপ্রদেশ, চেন্নাই, দিল্লি সহ অন্যান্য একাধিক রাজ্যে পাড়ি দিয়েছে এ রাজ্যের আম। আর এই রপ্তানি করে লাভের মুখ দেখেছেন হুগলির আম চাষীরা। তবে গত কয়েক বছরের তুলনায় এ বছরে আমের ফলন কম। দাম আকাশ ছুঁয়েছে। বাজারে চাহিদা অনুযায়ী যোগান দেওয়া সম্ভব হচ্ছে না। তাই এবছর উত্তরপ্রদেশ ছাড়া রপ্তানির তালিকা থেকে বাদ পড়েছে একাধিক ভিন রাজ্যের নাম।
 এবছর ফলন কম হওয়ার একাধিক কারণ রয়েছে। প্রথমত আমের মুকুল আসার সময় বৃষ্টির দেখা মেলেনি। তার উপর তীব্র গরম। অসময়ে ঝরে পড়েছে আমের মুকুল। বেড়েছে ওষুধের দাম, শ্রমিকের খরচ। তাই লিজ নিয়ে বাগান চাষ করেছেন এমন অনেক কৃষকই এ বছর লাভের মুখ দেখতে পাবেন কি না তা নিয়ে যথেষ্টই সন্দেহ রয়েছে। আম চাষীরা মনে করছেন, এবছর আমের যা ফলন, তাতে চাষের খরচের টাকাই উঠবে না। আমের মুকুল আসার পর গাছে তিনবার স্প্রে করতে হয়। নাবী বোলের সময় আবহাওয়া খারাপ থাকার জন্য মুকুল ঝরে গেছে। ওষুধের দাম অত্যাধিক বেড়ে গেছে। তার ওপর শ্রমিকের মজুরি প্রায় দ্বিগুণ। আড়াই থেকে তিন লাখ টাকার লিজ নিয়ে চাষ করা বাগানে আম তৈরি করা থেকে পাড়া পর্যন্ত আরও প্রায় দু’‌লাখ টাকা খরচ হয়। যা ফলন তাতে সেই খরচ উঠবে না। আম ব্যবসায়ী তাপস পাল বলেছেন, ফলন কম হওয়ায় এবছর আমের দাম অনেকটাই বেশি। গাছ পাকা হিমসাগর পাইকারি দরে বিক্রি হচ্ছে ৮০–৮৫ টাকায়। গোটু বাজার থেকে অন্যান্য বছর প্রতিদিন কম করে ১০০ টা গাড়ি ভিন রাজ্যে যেত। কিন্তু এ বছর সেই পরিমাণ কমে ৮ থেকে ১০ টা করে গাড়ি লোড করা হচ্ছে। এ বছর এই জেলা থেকে ৮ থেকে ১০ টন আম ভিন রাজ্যে রপ্তানি করা হচ্ছে, যা অন্যান্য বছরের তুলনায় মাত্র দশ শতাংশ। 

ছবি:‌ পার্থ রাহা





নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া