শুক্রবার ০৩ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | Murshidabad: জঙ্গিপুরে বিজেপি নেতার হোটেলে দেহ ব্যবসার অভিযোগ, ধৃত ৫

Kaushik Roy | ৩০ মে ২০২৪ ২১ : ০৩Kaushik Roy
আজকাল ওয়েবডেস্ক: মুর্শিদাবাদের জঙ্গিপুরে এক বিজেপি নেতার হোটেলে দেহ ব্যবসা চালানোর অভিযোগ। বুধবার রাতে হোটেলে অভিযান চালিয়ে মোট পাঁচ জনকে গ্রেপ্তার করেছে রঘুনাথগঞ্জ থানার পুলিশ। ধৃতদের মধ্যে চারজন পুরুষ এবং একজন মহিলা। তাদের বৃহস্পতিবার জঙ্গিপুর আদালতে পেশ করা হয়েছে। জঙ্গিপুর পুলিশ জেলার সুপার আনন্দ রায় জানান, হোটেল মালিক এখনও পলাতক। তার খোঁজে ইতিমধ্যেই তল্লাশি চালাচ্ছে পুলিশ। পুলিশ সূত্রে খবর, রঘুনাথগঞ্জের তালাই-কুলুরি মোড়ের কাছে একটি হোটেলে নিয়মিতভাবে দেহ ব্যবসা চালানো হচ্ছে এমন অভিযোগ আসছিল কিছুদিন ধরেই। তার ভিত্তিতেই রঘুনাথগঞ্জ থানার পুলিশ আহার নামক ওই হোটেলে অভিযান চালায়।

প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, গোলাম মোদাসের ওরফে বাপি নামে এক ব্যক্তি ওই হোটেলটি চালাচ্ছিলেন। তিনি এলাকার বিজেপির একজন প্রভাবশালী নেতা হিসেবে পরিচিত। রঘুনাথগঞ্জের তৃণমূল বিধায়ক তথা রাজ্যের বিদ্যুৎ দপ্তরের প্রতিমন্ত্রী আখরুজ্জামান বলেন, ‘আমি কোনও ব্যক্তির বিরুদ্ধে মন্তব্য করব না। তবে ধৃতদের বিরুদ্ধে পুলিশকে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য আমি অনুরোধ করব’। বিজেপির জঙ্গিপুর সাংগঠনিক জেলা সভাপতি ধনঞ্জয় ঘোষের বক্তব্য, ‘একুশের বিধানসভা নির্বাচনে পরাজয়ের পর থেকে উনি দলের সাথে কোনও যোগাযোগ রাখেন না। উনি বর্তমানে সংগঠনের কোনো পদেও নেই। তাই ওই ব্যক্তির কোনও অপরাধমূলক কাজের দায়ভার বিজেপি নেবে না’।

নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া