বুধবার ২৭ মে ২০২৬

সম্পূর্ণ খবর

ভিডিও | দেখে নিন আজকের সেরা দশটি খবর

MD REHAN | ০৮ নভেম্বর ২০২৩ ২১ : ২৬
1. অভিষেককে ইডির তলব
অভিষেক ব্যানার্জিকে ফের ইডি তলব। বৃহস্পতিবার সিজিওতে হাজিরা অভিষেকের। শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় তলব।

2. জ্যোতিপ্রয়র সাফাই
জ্যোতিপ্রিয় মল্লিককে ফের আদালতের নির্দেশে স্বাস্থ্য পরীক্ষা। সিজিও কমপ্লেক্স থেকে নিয়ে যাওয়া হল কমান্ড হাসপাতালে। বেরিয়ে এসে বললেন আমি নির্দোষ। ১৩ তারিখে ব্যাঙ্কশাল আদালতে পেশ হবে সেখানেই দেখে নেবেন।

3. বৃদ্ধ দম্পতির ঝুলন্ত দেহ উদ্ধার
গড়ফায় বৃদ্ধ দম্পতির ঝুলন্ত দেহ উদ্ধার। নিঃসন্তান দম্পতির বাড়ি থেকে উদ্ধার সুইসাইড নোট।মানসিক অবসাদে ভুগছিলেন দম্পতি, উল্লেখ সুইসাইড নোটে। তদন্তে গড়ফা থানার পুলিশ।

4. দাম নিয়ন্ত্রণে বাজারে টাস্ক ফোর্স
কলেজ স্ট্রিট বাজারে টাস্ক ফোর্সের পরিদর্শন। পেয়াজের দাম নিয়ন্ত্রণ করার জন্যই এই পরিদর্শন। অভিযান চলবে। জানালেন টাস্ক ফোর্সের সদস্য রবীন্দ্রনাথ কোলে।

5. কালীপুজোয় শীতের আমেজ
কালীপুজোয় থাকবে শীতের আমেজ। কলকাতা সহ রাজ্যে মনোরম আবহাওয়া। সকাল সন্ধ্যা হালকা শীতের আমেজ। শীতের আমেজ পশ্চিমের জেলাগুলিতে একটু বেশি।

6. নীতিশকে কটাক্ষ প্রধানমন্ত্রীর
মহিলাদের শিক্ষা এবং জনসংখ্যা প্রসঙ্গে নীতিশ কুমারের বক্তব্যের জন্য কটাক্ষ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী বলেন, ইন্ডিয়া জোটের একজন প্রধান শরিক নীতিশ কুমার। তার মুখ থেকে মহিলাদের নিয়ে এই ধরনের মন্তব্য শোভা পায় না।

7. অর্থনীতি প্রসঙ্গে প্রধানমন্ত্রী
মধ্য প্রদেশের নির্বাচনী জনসভা থেকে ফের একবার ভারতের অর্থনীতি নিয়ে গলা ফাটালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, তৃতীয়বারের জন্য ক্ষমতায় আসার পর তার প্রধান কাজ হবে ভারতবর্ষের অর্থনীতিকে বিশ্বের দরবারে তৃতীয় স্থানে নিয়ে যাওয়া।

8. দূষণের ছায়া ক্রিকেটে
বিশ্বকাপ ক্রিকেটেও এবার দূষণের ছায়া। ইতিমধ্যেই দিল্লিতে থাকা ক্রিকেটারদের শ্বাসকষ্টের সমস্যা দেখা দিয়েছে। দিল্লি-মুম্বই-কলকাতায় যেভাবে দূষণের মাত্রা বাড়ছে তা অস্বাস্থ্যকর বলেই মনে করছে ক্রিকেটাররা।

9. শরণার্থী শিবিরের পরিস্থিতি ভয়াবহ
গাজায় শরণার্থী শিবিরগুলির পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ। আমেরিকার এক নার্সকে উদ্ধার করা হয় এই শরণার্থী শিবির থেকে। সেখান থেকে তিনি জানালেন গাজায় কোনও নিরাপদ স্থান নেই।

10. ইন্দোনেশিয়াতে শক্তিশালী ভূমিকম্প
ইন্দোনেশিয়ায় একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৭।তবে তেমন কিছু ক্ষতি হয়নি বলেই জানা যাচ্ছে।

নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সোশ্যাল মিডিয়া