রবিবার ০৫ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

লোকসভা নির্বাচন ২০২৪ | United Nations: দিল্লিতে আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস উদযাপন ভারতীয় সেনার

Tirthankar Das | | Editor: Bibhas Bhattacharya ২৯ মে ২০২৪ ২১ : ৪২Tirthankar
আজকাল ওয়েবডেস্ক: জাতীয় যুদ্ধ স্মারকে পুষ্পস্তবক দিয়ে রাষ্ট্রপুঞ্জের ৭৬তম আন্তর্জাতিক শান্তিরক্ষী দিবস উদযাপন করল ভারতীয় সেনা। বুধবার দিল্লিতে এই অনুষ্ঠানে ছিলেন সেনাবাহিনীর উপপ্রধান (ইনফরমেশন সিস্টেমস অ্যান্ড কো-অর্ডিনেশন) লেফটেন্যান্ট জেনারেল রাকেশ কাপুর, রাষ্ট্রপুঞ্জ এবং প্রতিরক্ষা মন্ত্রকের আধিকারিকরা। ১৯৪৮ সালে প্যালেস্টাইনে রাষ্ট্রপুঞ্জের প্রথম শান্তিরক্ষা মিশন শুরু হয় । প্রতি বছর ২৯শে মে পালিত হয় আন্তর্জাতিক শান্তিরক্ষী দিবস। শান্তি বজায় রাখার জন্য যাঁরা জীবন উৎসর্গ করেছেন, তাঁদের আত্মত্যাগের কথাও এদিন স্মরণ করা হয়। ভারতের পক্ষ থেকে বিভিন্ন দেশে শান্তিরক্ষার কাজে নিয়জিত আছেন প্রায় ২,৮৭,০০০ সেনা। কঠিন পরিস্থিতির মধ্যেও ভারতীয় সেনারা শক্ত চ্যালেঞ্জের মোকাবিলা করে সফলভাবে শান্তিরক্ষার কাজকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। রাষ্ট্রপুঞ্জের আদর্শের বাস্তবায়ন ঘটিয়ে তাঁরা দৃষ্টান্তমূলক সাহস ও বীরত্ব প্রদর্শন করে চলেছেন। উল্লেখ্য, সারা বিশ্বে শান্তি বজায় রাখতে ১৬০ জন ভারতীয় সেনা জওয়ান শহীদ হয়েছেন। বর্তমানে রাষ্ট্রপুঞ্জের নয়টি দেশে ভারতীয় সশস্ত্র বাহিনীকে শান্তি রক্ষার কাজে মোতায়েন করা রয়েছে। যে ন'টি মিশনে বর্তমানে ভারতীয় সেনা এই মুহূর্তে শান্তিরক্ষার কাজে ব্যস্ত আছেন সেগুলি হল, ইউএনএফএফ, ইউএনটিআইএফ, ইউএনটিএসও, ইউএনএফআইসিওয়াইপি, মনুসকো, ইউএনএমএসএস, ইউএনএফএসএ, মিনুসো এবং মিনুরসো। এ ব্যাপারে রাষ্ট্রপুঞ্জ সহ অন্যান্য দেশগুলির দক্ষতা বৃদ্ধি করতে অগ্রভাগে রয়েছে ভারত।

নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সোশ্যাল মিডিয়া