সোমবার ১৮ মে ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | Murshidabad: ‌রাতের অন্ধকারে ভরাট হয়ে যাচ্ছে জঙ্গিপুরের শতাব্দী প্রাচীন পুকুর,‌ বর্ষায় বানভাসি হওয়ার আশঙ্কায় এলাকাবাসী

Rajat Bose | ২৯ মে ২০২৪ ২১ : ০০Rajat Bose
আজকাল ওয়েবডেস্ক:‌ বড়সড় বিপদের মুখে মুর্শিদাবাদের জঙ্গিপুর পুরসভার ১০ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা। অভিযোগ উঠেছে ওই এলাকার মির্ধাপাড়ায় রাতের অন্ধকারে কিছু জমি মাফিয়া এবং কয়েকজন অসাধু ব্যক্তি এলাকার প্রায় শতাব্দী প্রাচীন একটি পুকুর (‌‌যা ওই এলাকার জল নিষ্কাশনের ক্ষেত্রে প্রধান ভূমিকা পালন করে থাকে)‌ রাতের অন্ধকারে বুজিয়ে ফেলার চেষ্টা করছেন। 
পুরসভার ১০ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা জানিয়েছেন, জঙ্গিপুর পুরসভার রঘুনাথগঞ্জ শহরে অতিবৃষ্টি বা বর্ষাকালে শহরের জল নিষ্কাশনের ক্ষেত্রে এই পুকুরটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। ২–১০ নম্বর ওয়ার্ডের নিকাশির বেশিরভাগ জল ওই পুকুরের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে যায়। 
১০ নম্বর ওয়ার্ডের এক বাসিন্দার অভিযোগ, প্রায় ১১০ বছরের পুরনো এই পুকুরটি আগেও কয়েকজন জমি মাফিয়া ভরাটের চেষ্টা করেছিল। কিন্তু আমাদের সকলের প্রতিরোধে সেই প্রচেষ্টা ব্যর্থ হয়। 
সম্প্রতি ফের পুকুরটি ভরাটের কাজ শুরু হয়েছে। গত কয়েকদিন ধরে স্থানীয়রা দেখতে পাচ্ছেন, কিছু অসাধু ব্যক্তি রাতের অন্ধকারে ট্রাক্টর এবং লরি করে ইট এবং রাবিশ এনে পুকুরের ধারে ফেলা শুরু করেছেন এবং পুকুরটি অল্প অল্প করে বুজিয়ে দেওয়া হচ্ছে। স্থানীয়দের অভিযোগ, পুকুরটি বুজিয়ে বিক্রি করে দেওয়ার চেষ্টা করছে জমি মাফিয়ারা। 
এলাকাবাসীর অভিযোগ, শতাব্দীপ্রাচীন পুকুরটি যে ভরাট হচ্ছে তা পুরসভার চেয়ারম্যান থেকে শুরু করে স্থানীয় কাউন্সিলর–সকলেই জানেন। এলাকাবাসীদের কথায়, পুকুরটি ভরাট হয়ে গেলে বর্ষাকালে বা অতিবৃষ্টি হলে জঙ্গিপুর পুরসভার বিস্তীর্ণ এলাকা বানভাসি হবে। স্থানীয়দের অভিযোগ, এক শিক্ষকের নেতৃত্বে কিছু জমি মাফিয়া পুকুর ভরাটের কাজ করছেন। 
যদিও এই অভিযোগ অস্বীকার করেছেন এবাদুল হক নামে ওই শিক্ষক। জঙ্গিপুর পুরসভার ১০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জানান, লিখিত অভিযোগ এলে বিষয়টি পুরসভার নজরে আনা হবে। 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া