মঙ্গলবার ০৭ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
Riya Patra | ২৭ মে ২০২৪ ১৬ : ৪৮Riya Patra
বর্ষীয়ান নেতা। ভোট ময়দানে আর নেই। শুধু নেই নয়, ওই এলাকাই ভোটে হারিয়েছে তাঁকে। কিন্তু যখনই মাইকিং হয়, 'বঙ্গোপসাগরে তৈরি হয়েছে গভীর নিম্নচাপ', 'আছড়ে পড়ছে ঝড়', ঠিক তখনই প্রায় প্রাচীন প্রবাদের অরণ্যদেবের মতোই পৌঁছে যান কান্তি গাঙ্গুলি। ঝড়ের আগেই রায়দীঘি, মথুরাপুর এলাকায় । এই বয়সেও ক্লান্তি আসে না তাঁর।
এর আগে আমফান, ইয়াস কিম্বা বুলবুল, সরকারে না থেকে, পদে না থেকেও যে মানুষের জন্য নিরলস কাজ করা যায়, বারবার প্রমাণ করেছেন তিনি। রেমাল তাঁকে ফের দাঁড় করিয়েছে ঝড়ের মাঝে, হাজার হাজার মানুষের পাশে। সমাজমাধ্যমে বার্তাও দিয়েছিলেন। সেই বার্তায় ছিল আয়লা আছড়ে পড়ার ভয়াবহ স্মৃতি।
এই বয়সে, অশক্ত শরীরে কীভাবে তিনি ঝড়ের আগে বুক চিতিয়ে দাঁড়িয়ে পড়েন বারবার? আজকাল ডট ইন-কে কান্তি গাঙ্গুলি বললেন, 'এটা সুন্দরবনের প্রতি আমার আবেগ। প্রায় ৪০-৪৫ বছর ধরে এই এলাকাতেই রয়েছি। মায়া মমতা কাজ করে।' ঝড় বৃষ্টির কথা বলতে গিয়ে বললেন, 'এখানে ঝড় বৃষ্টি প্রতি বছরের ঘটনা হয়ে গিয়েছে। পরিবেশবিদরা বলছেন কয়েক দশকের মধ্যে সুন্দরবন ডুবে যেতে পারে সঠিক পদক্ষেপ নেওয়া না হলে। ৩৫০০ কিলোমিটার নদী বাঁধ শক্ত করতে হবে, বাড়াতে হবে উচ্চতায়।' বলছেন, মন্ত্রী থাকার সময় অনেক বেশি কাজ করেছিলেন নিজেও। তবে এখন তিনি মন্ত্রী নন, নয় বাম জামানাও। নিজের সেই ব্যক্তিগত সামর্থ্যও নেই, মানুষের পাশে একক ভাবে দাঁড়ানোর। তাহলে? জানালেন, ঝড়ের পূর্বাভাস শুনেই তিনি সমাজমাধ্যমে বার্তা দেন, বাকিদের কাছে আবেদন করেন সাহায্যের। যাঁরা তাঁকে ভালোবাসেন, ভরসা করেন, তাঁরা সাহায্যের হাত বাড়ালে কান্তি গিয়ে দাঁড়ান বিপর্যস্ত পরিবারগুলির পাশে। ত্রাণ দেন। কিন্তু তাতেও আছে তাঁর নিজস্ব নিয়ম। লাইন দিয়ে দাঁড়িয়ে ত্রাণ বিলির একেবারে বিপক্ষে বর্ষীয়ান নেতা। দিনে দিনে তৈরি হওয়া 'রিলিফ ট্যুরিজম ' বিষয়টি তো একেবারে না পসন্দ। বললেন, 'আমার নিয়ম আছে । সার বেঁধে লাইন দিয়ে ত্রিপল, চাল-ডাল আমি দিই না। তাঁদের হাতে সাহায্য তুলে দিই, যাঁরা নদী বাঁধে মাটি দেন। আমার বক্তব্য, ত্রাণ দেব, কিন্তু তার পরিবর্তে শ্রম দিতে হবে। সুন্দরবনকে সুরক্ষিত রাখার জন্য শ্রম দিতে হবে।'
রেমাল কতটা তছনছ করল এবার সুন্দরবনকে? ঠায় দাঁড়িয়ে কান্তি দেখলেন, এবার তুলনায় দুর্যোগের ঘনঘটা কম। তাঁর অভিজ্ঞতা জানে, সুন্দরবনের বিপদ বাড়ায় পুবের হাওয়া। ওই হাওয়াতেই নদী বাঁধ ভাঙে। এবার হাওয়া পশ্চিমের। অমাবস্যা বা পূর্ণিমা না পড়ায় বিপদ কমেছে কিছুটা। আমফানের সময় যখন ঝড়ের গতিবেগ ছিল ঘণ্টায় ১৬০-১৮০ কিমি, রেমাল বয়ে গিয়েছে সেখানে ৮০-১০০ কিমি বেগে। ফলে কাঁচা বাড়ি ভেঙে পড়লেও, জল ঢুকে বিপর্যস্ত করেনি সামগ্রিক অবস্থা। তাঁর মতে, চাল ডালের থেকেও এই মুহূর্তে বেশি জরুরি ত্রিপল। চাহিদা মতো কাজ করছেন তিনি, তাঁর সঙ্গে যাঁরা রয়েছেন তাঁরা। আর প্রশাসন? কাজের মাঝেই জানালেন, 'প্রশাসন কাজ করছে তাদের মতো। আমি মনে করি রাজনীতিতে সবথেকে জরুরি মানবিকতা। সেটাই হারিয়ে যাচ্ছে। আমি তৃণমূল, বিজেপি এসব ভাগ দেখি না। ঝড় এলে আমি এগিয়ে এসে দাঁড়াই।'
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার