শুক্রবার ১০ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
Riya Patra | ২৬ মে ২০২৪ ০০ : ১৩Riya Patra
শেষ মুহূর্তে যেমন নির্বাচনী প্রচারের ঝড়, তেমনই রেমাল ঘূর্ণিঝড়ের আতঙ্ক এই মুহূর্তে। ধেয়ে আসছে ঘূর্ণিঝড়, এগিয়ে আসছে ল্যান্ডফলের সময়। পরিস্থিতি নিয়ন্ত্রণে তৎপর প্রশাসন। বাতিল ট্রেন, বিমান, পরীক্ষা, সভা, মিছিল। তবে এদিন একেবারে অভিভাবকের মতোই তৃণমূল কংগ্রেস সুপ্রিমো বললেন, '৬ টার পর থেকে শুরু হয়ে যাবে ঝড় বৃষ্টি। ভয় পাবেন না। তবে সাবধানে থাকবেন।' বিদ্যুতের পোল থেকে যাতে কোনও বিপত্তি না ঘটে সেদিকে নজর দিতে বলেন মন্ত্রীকে। বিদ্যুৎ চলে গেলে চিন্তা করতে নিষেধ করেন। একই সঙ্গে একগুচ্ছ উপদেশ দিয়ে বলেন, খুব ঝড় জলের সময় টিভি, এসি না চালানোর কথা। দুর্যোগ ঝুঁকি নিয়ে যে কেবল বাংলাতেই সভা মিছিল হতে পারে, সেকথাও মনে করিয়ে দিলেন তিনি । একই সঙ্গে কটাক্ষ করেন বিজেপিকে। প্রশ্ন করেন, উন্নয়নের কাজে বাধা দিয়ে কেন দীর্ঘসময়ের এই নির্বাচন? জগন্নাথ বিতর্কের উত্থাপনও করেন বক্তব্যে। শুধু মোদি, গেরুয়া শিবিরকে কটাক্ষ নয়, মমতা জানালেন তাঁর জামানায় কোথায় কী কাজ করছেন দলের নেতারা, সেদিকেও তাঁর সজাগ নজর। এদিন দলনেত্রী বলেন, 'আমি লক্ষ্য রাখি সোনারপুরে কাজ হচ্ছে কি হচ্ছে না। দু একজন কাউন্সিলরের বিরুদ্ধে আমার কাছে অভিযোগ আছে। আমি বলব হয় শুধরে নেবে, নইলে আমি শুধরে দেব।' নির্বাচনী প্রচারে দাঁড়িয়ে এদিন যেন মমতা ফের রাজনীতির পাঠ দিলেন দলের নেতা নেত্রীদের। স্পষ্ট ভাষায় জানালেন, 'আমিও জনগণের উর্দ্ধে নই। আমি আজও এখানে, কারণ আপনারা এখানে রেখেছেন। আমার সবচেয়ে বড় কথা, কমিটমেন্ট আমাকে নয়, মানুষকে।'
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ