মঙ্গলবার ১৯ মে ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | Election: বাংলার আট আসনে চলছে ভোটগ্রহণ, একাধিক জায়গায় বিক্ষিপ্ত অশান্তি

Rajat Bose | ২৫ মে ২০২৪ ১৫ : ০১Rajat Bose
আজকাল ওয়েবডেস্ক:‌ বাংলার আট আসনে সকাল থেকে চলছে ভোটগ্রহণ। আসনগুলি হল কাঁথি, তমলুক, বাঁকুড়া, বিষ্ণুপুর, ঝাড়গ্রাম, মেদিনীপুর, পুরুলিয়া ও ঘাটাল। ভোট শুরু হতেই একাধিক এলাকা থেকে ইভিএম খারাপ হওয়ার খবর এসেছে। যদিও কিছুক্ষণের মধ্যে ইভিএম ঠিক করে ভোট শুরু হয়ে যায়। হলদিয়ায় তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গাঙ্গুলিকে দেখে ‘‌চোর’‌ স্লোগান ওঠে। হলদিয়া সহ একাধিক জায়গায় দফায় দফায় বিক্ষোভের মুখে পড়েন তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গাঙ্গুলি। তমলুকে তৃণমূলের দুই এজেন্টকে ‘‌অপহরণের’‌ অভিযোগ উঠেছে। হলদিয়ায় সিপিএম ‌এজেন্টকেও ‘‌অপহরণের’‌ অভিযোগ উঠেছে। পাশাপাশি কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে উঠেছে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ। এদিকে, নন্দীগ্রামে ভোটারদের আটকাতে সেতু ভাঙার অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে। ঘটনায় কমিশনে যাচ্ছে তৃণমূল। কনভয়ে অতিরিক্ত গাড়ি থাকার অভিযোগে কেশপুরের আনন্দপুরে পুলিশি বাধার মুখে পড়েন বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়। ‌একাধিক বুথে পোলিং এজেন্টকে বসতে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। বুথে বুথে ভোটারদের ভোট দিতে বাধা দেওয়ার অভিযোগও উঠেছে। একাধিক এলাকায় বিজেপি কর্মীদের মারধরের অভিযোগ উঠেছে। সবংয়ে বিজেপির এজেন্টকে মারধরের অভিযোগ উঠেছে। আবার রঘুনাথপুরের পাঁচটি বুথে ইভিএম এবং ভিভিপ্যাটে বিজেপির ট্যাগ লাগানো রয়েছে বলে অভিযোগ তৃণমূলের। এর পাশাপাশি মেদিনীপুরে বিক্ষোভের মুখে পড়েন বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল। সবমিলিয়ে প্রথম দুই ঘন্টায় অভিযোগ জমা পড়েছে ৩৬৪ টি। এদিকে প্রথম দুই ঘণ্টায় রাজ্যের আট আসনে ভোটের হার ১৬.‌৫৪ শতাংশ। 



নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া