সোমবার ০৬ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

লোকসভা নির্বাচন ২০২৪ | MAMATA: গ্যারান্টির নাম করে ফোর টোয়েন্টির কথা বলছে বিজেপি: মমতা

Sumit | ২৪ মে ২০২৪ ১৮ : ৩৫Sumit Chakraborty
আজকাল ওয়েবডেস্ক: রায়দিঘির সভামঞ্চ থেকে ফের একবার বিজেপিকে সরাসরি আক্রমণ করলেন তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জি। তিনি বলেন, ‘বিজেপি মিথ্যা কথা বলছে। গ্যারান্টির নাম করে ফোর টোয়েন্টির কথা বলছে বিজেপি। শুধু মিথ্যা কথা। ১০০ দিনের কাজের টাকা দেয়নি। আমরা দিয়েছি। যে পাকা বাড়ির ছবি দেখাচ্ছে তা-ও মিথ্যা। মিথ্যাবাদীর দল। ১১ লক্ষ পাকা বাড়ি আমরা বানিয়ে দেব।’
১০০ দিনের বকেয়া নিয়ে রায়দিঘির সভা থেকেও কেন্দ্রীয় সরকারকে তোপ দাগেন মমতা। তিনি বলেন, ‘কাড়ি কাড়ি টাকা দিয়ে ভোট কেনার চেষ্টা চলছে। কিন্তু ১০০ দিনের কাজের জন্য কেন্দ্রের কাছে টাকা নেই।’
রায়দিঘির সভা থেকে মমতা বলেন, ‘এবারের নির্বাচনে দেখছি বিজেপির মিথ্যা কথা বলার সংখ্যাও আরও বেশি বেড়ে গিয়েছে। কাগজে বিজ্ঞাপন দিয়ে যে ছবিগুলো দেখাচ্ছে তা আসল নয়। সব ক’টা মিথ্যা কথার বিজ্ঞাপন দেওয়া হচ্ছে।’
বঙ্গোপসাগরে তৈরি হয়েছে নিম্নচাপ। সেবিষয়ে মমতা বলেন, ‘আমরা সুন্দরবন জেলার জন্য নতুন মাস্টারপ্ল্যান তৈরি করছি। আমরা প্রায় ২০ কোটি ম্যানগ্রোভ গাছ লাগিয়েছি। প্রতি বছর এখানে সাইক্লোন হবেই। আমরা এখানে অনেক ফ্লাড সেল তৈরি করেছি। যাতে সাইক্লোন পরিস্থিতি তৈরি হলে পরিবারদের সরিয়ে আনে প্রশাসন।’
মথুরাপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী বাপি হালদারকে পাশে নিয়ে জোড়াফুল চিহ্নে ভোট দেওয়ার আহ্বান জানান মমতা। 





নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সোশ্যাল মিডিয়া