সোমবার ০৬ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
Sumit | ২৩ মে ২০২৪ ০১ : ৩৪Sumit Chakraborty
সুপ্রিম কোর্টে হলফনামায় নির্বাচন কমিশন জানিয়েছে, "১৭সি ফর্ম প্রকাশ করা হলে তা নিয়ে নানন রকমের অপকর্ম হতে পারে এবং সমগ্র নির্বাচন প্রক্রিয়ায় নানান সমস্যা তৈরি হতে পারে। এই মূহুর্তে ১৭সি ফর্মের অরিজিনাল কপি রয়েছে স্ট্রং রুমে এবং তার কপি রয়েছে পোলিং এজেন্টেদের কাছে। সেখানে তাঁদের স্বাক্ষরও রয়েছে। ১৭সি ফর্ম জনসমক্ষে প্রকাশ করা বা ওয়েবসাইটে তোলা হলে তার ছবি বিকৃত করা হতে পারে, গণনার ফলাফল বিকৃত করা হতে পারে। যার ফলে জনমানসে অসুবিধা তৈরি হবে এবং সমগ্র নির্বাচন প্রক্রিয়া বিশ্বস্ততা নিয়ে প্রশ্ন উঠবে।" কমিশনের আরও দাবি, ১৭সি ফর্ম দেওয়ার নিয়ম রয়েছে একমাত্র পোলিং এজেন্টকে। অন্য কাউকে এই ফর্ম দেওয়ার নিয়ম নেই। জনগণের জন্য এই ফর্ম প্রকাশ্যের কোনও নিয়ম নেই। নির্বাচন কমিশনের দাবি, যদি কেউ মনে করেন পরিসংখ্যানে কোনও সমস্যা রয়েছে বা অন্য কোনও অসমাঞ্জস্য রয়েছে তাহলে তিনি আবেদন করতে পারেন। যদিও সেসব কিছুই হয়নি বলে দাবি কমিশনের।
এদিকে, কমিশনের এই হলফনামার সমালোচনায় সরব হয়েছে বিরোধীরা। কংগ্রেসের সাধারণ সম্পাদক কেসি বেণুগোপালের মতে, "ফর্ম ১৭সি একটি নির্দিষ্ট এবং গুরুত্বপূর্ণ নথি। সেখানে একটি বুথভিত্তিক ভোটদানের পরিসংখ্যান থাকে। নির্বাচনী প্রক্রিয়ার ওপর বিশ্বাস অক্ষুন্ন রাখতে স্বচ্ছতার প্রয়োজন। নির্বাচন কমিশনের এইরকম জঘন্য অবস্থান মানুষের মধ্যে অস্বচ্ছতা এবং অবিশ্বাস তৈরি করছে। কমিশনের নিরপেক্ষতা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠেছে। কমিশন কী লুকাতে চাইছে? ভোটদানের হার নিয়ে যখন সন্দেহ, প্রশ্ন উঠছে, সেই সময় কেন নিজেদের বিশ্বাসযোগ্যতা নষ্ট করার জন্য উঠেপড়ে লেগেছে নির্বাচন কমিশন?" তৃণমূল সাংসদ সাকেত গোখলের বক্তব্য, "খুবই উদ্বেগের বিষয় যে, সুপ্রিম কোর্টে মিথ্যা বলছে নির্বাচন কমিশন। আগের সব নির্বাচনে ভোটপর্ব মিটে যাওয়ার সঙ্গে সঙ্গেই পরিসংখ্যান প্রকাশ করা হয়েছে। রিটার্নিং অফিসারের হ্যান্ডবুকে উল্লেখ করা হয়েছে, ভোটপর্ব মিটে যাওয়ার সঙ্গে সঙ্গেই পরিসংখ্যান উল্লেখ করতে হবে। এটা করতে সময় লাগে ৩ সেকেন্ড। কেন প্রকাশ্যে সুপ্রিম কোর্টে মিথ্যা বলছে নির্বাচন কমিশন? কেন নির্লজ্জের মতো ভোটদানের হার গোপন রাখা হচ্ছে? কিছু একটা খারাপ হচ্ছে এবং তারসঙ্গে যুক্ত কমিশন।" আজ সাংবাদিক সম্মেলনে কপিল সিবল বলেন, "ফর্ম ১৭তে স্বাক্ষর করেন প্রিসাইডিং অফিসার এবং ভোট শেষ হলে তা দেওয়া হয় পোলিং এজেন্টকে। নির্বাচন কমিশনকেও সেই তথ্য পাঠানো হয়। কেন নির্বাচন কমিশন সেই তথ্য তাদের ওয়েবসাইটে প্রকাশ করছে না? সমস্যা বা অস্বস্তি কোথায়? "
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ