বৃহস্পতিবার ৩০ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

লোকসভা নির্বাচন ২০২৪ | ভোটযুদ্ধে দুই প্রতিদ্বন্দ্বী কল্যাণ আর দীপ্সিতার মিল মন খারাপে

Riya Patra | ২২ মে ২০২৪ ০১ : ৩১Riya Patra

বিভাস ভট্টাচার্য 
বিশ্বাসটা আলাদা। তাই রাজনৈতিক পথটাও আলাদা। গত ২০ মে পর্যন্ত তাঁদের মধ্যে অব্যাহত ছিল রাজনৈতিক যুদ্ধ। এই যুদ্ধে কখনও এসেছে মি.ইন্ডিয়া বা মিস ইউনিভার্স-এর মতো 'ভূষণ'ও। আপাতত বিরতি। কারণ রাজ্যের আরও বেশ কয়েকটি কেন্দ্রের মতো শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের নির্বাচন হয়ে গিয়েছে। 
যে দুই প্রার্থীকে নিয়ে এত আলোচনা তাঁদের মধ্যে একজন তৃণমূলের কল্যাণ ব্যানার্জি এবং সিপিএমের দীপ্সিতা ধর। অষ্টাদশ লোকসভা নির্বাচনে এই দুই প্রার্থীকে নিয়ে সংবাদ মাধ্যমে বহু আলোচনা হয়েছে। দু'জনের মধ্যে কল্যাণ পোড় খাওয়া রাজনীতিবিদ এবং সেইসঙ্গে ডাকসাইটে আইনজীবী। তিনবারের সাংসদ। এবার তাঁর লক্ষ্য 'বাউন্ডারি' মারা। অন্যদিকে জেএনইউ'র প্রাক্তনী দীপ্সিতার এটাই প্রথম লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা। স্বভাবে বা হাবভাবে দু'জন সম্পূর্ণই বিপরীতে। 
কিন্তু এত কিছুর পরও তাঁদের মধ্যে যে বিষয়টি নিয়ে মিল পাওয়া গিয়েছে তা হল তাঁদের দু'জনের মন খারাপের দিকটি নিয়ে। কলকাতার বাসিন্দা কল্যাণ ভীষণ স্নেহ করেন তাঁর নাতি ও দুই নাতনিকে। নাতি নাবালক এবং নাতনিরা একেবারেই শিশু। নির্বাচনের জন্য তিনি দীর্ঘদিন ধরে পড়ে আছেন শ্রীরামপুরে। ভোরে উঠেই তাঁকে ছুটতে হয়েছে প্রচারের কাজে। দুপুরে একটু বিশ্রাম নিয়ে আবার বিকেল থেকেই ফের শুরু প্রচার। সোমবার ভোট হয়ে যাওয়ার পরেও বাড়ি ফিরতে পারেননি। মঙ্গলবার দুপুরেই তাঁকে বেরিয়ে যেতে হয়েছে দলের হয়ে প্রচারের কাজে। ফলে শ্রীরামপুরে যে আবাসনে তিনি ছিলেন সেখানেই থেকে যেতে হয়েছে তাঁকে। যদিও মঙ্গলবার একটু বেলা করেই ঘুম থেকে উঠেছেন কল্যাণ। এরপর অন্যান্য কাজ সেরে রওনা দিয়েছেন মেদিনীপুরের দিকে। দলীয় প্রার্থী জুন মালিয়ার হয়ে প্রচারে। নাতি, নাতনিদের প্রসঙ্গ তুলতেই নিখাঁদ স্নেহ ঝড়ে পড়ল কল্যাণের গলায়। তিনি বলেন, 'হ্যাঁ, অবশ্যই 'মিস' করছি নাতি, নাতনিদের। অনেকদিন দেখিনা।' মমতা ব্যানার্জির লড়াকু সৈনিক এখানে একেবারেই স্নেহপরায়ণ দাদু। ভিডিও কল করে কি দেখেছিলেন? কল্যাণ জানিয়েছেন, তিনি দেখেননি। ২৩ মে তাদের সঙ্গে আবার দেখা হবে জানিয়েছেন কল্যাণ। ওইদিন তিনি কলকাতার বাড়িতে ফিরবেন। 
অন্যদিকে দীপ্সিতারও মন পড়ে ছিল তাঁর খুড়তুতো ছোট্ট বোনের দিকে। দ্বিতীয় শ্রেণীর ছাত্রী তাঁর বোন সময় অসময় মানত না তার দিদির কাছে আসার জন্য। কিন্তু দিদি সময় পায়নি দেখে এতদিন সে দিদিকে হাতের কাছে পায়নি। মঙ্গলবার দুপুরে দীপ্সিতা বাড়িতেই ছিলেন। ব্যস আর তাকে পায় কে! সোজা এসে দিদির কাছে। কী জিজ্ঞেস করল? দীপ্সিতার কথায়, 'অনেক প্রশ্ন করেছে। আমায় সেগুলো উত্তর দিতে হয়েছে।' এবার দলের হয়ে প্রচারে যাবেন দীপ্সিতা। অপেক্ষা করে থাকবে তার ছোট্ট বোন। কখন আসবে দিদি?

নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সোশ্যাল মিডিয়া