শনিবার ০৪ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
Sumit | ২২ মে ২০২৪ ০০ : ৪৯Sumit Chakraborty
বিজেপি সভাপতি জেপি নাড্ডাকে পাঠানো চিঠিতে জাতীয় সম্পত্তির সমান বণ্টন নিয়ে তৈরি হওয়া বিতর্কে আপত্তি তুলেছে নির্বাচন কমিশন। পদ্ম শিবিরের তরফে একাধিক প্রচার সভায় অভিযোগ করা হয়েছে, কংগ্রেস তথা ইন্ডিয়া জোট ক্ষমতায় এলে সাধারণ মানুষের সম্পত্তি রোহিঙ্গা, বাংলাদেশী অনুপ্রবেশকারীদের হাতে তুলে দেবে। বিজেপির তরফে আরও বলা হয়, কংগ্রেস এবং ইন্ডিয়ার সরকার হলে সংখ্যালঘু সম্প্রদায়ের খাদ্যের অধিকার সুনিশ্চিত করা হবে। বিজেপি নেতাদের দাবি, "সংখ্যাগরিষ্ঠ এবং সংখ্যালঘুদের খাদ্যাভাস মোটামুটি একই। তবে সংখ্যালঘুদের খাদ্য তালিকায় রয়েছে গোমাংস। " কংগ্রেসের তরফে এই ধরণের বক্তব্যকে নির্দিষ্ট একটি শ্রেণীর বিরুদ্ধে সমাজে ঘৃণা তৈরি করার চেষ্টা বলে কমিশনে অভিযোগ জানানো হয়। উল্লেখিত বক্তব্যগুলি নিয়েই আপত্তি জানিয়েছে নির্বাচন কমিশন। কংগ্রেসের ইস্তাহারকে মুসলিম লিগের ইস্তেহার বলে মন্তব্য করা নিয়েও আপত্তি জানিয়েছে কমিশন। নোটিশে বলা হয়েছে, "এই ধরণের বক্তব্যের মধ্য দিয়ে দলের তারকা প্রচারকরা আদর্শ আচণরবিধি লঙ্ঘন করছেন। ভোট আসবে এবং যাবে। তবে রাজনৈতিক দলগুলি থেকে যায় এবং তারা দেশের সামাজিক, সংস্কৃতিক কাঠামোর অংশ। " কমিশনের তরফে নোটিশে উল্লেখ করা হয়েছে, "দেশের ম্পর্শকাতর বিষয়গুলি মাথায় রেখে প্রচার করবে বলে কেন্দ্রের শাসকদল হিসেবে বিজেপির থেকে আশা করা যায়। বিজেপিকে কমিশনের নির্দেশ, এমন কোনও মন্তব্য করা যাবে না যাতে আদর্শ আচরণবিধি লঙ্ঘন হয়। আপনি দলের সভাপতি হিসেবে তারকা প্রচারকদের নির্দেশ দিন যাতে তাঁরা এমন কোনও কাজ বা বক্তব্য না রাখেন যে কারণে সমাজে বিভেদ বা উত্তেজনা তৈরি হয়। জাতি, ধর্ম বা ভাষার ভিত্তিতে যাতে বিভাজন তৈরি না হয়, সেদিকে লক্ষ্য রাখতে হবে প্রচারের সময়।" তারকা প্রচারকদের বক্তব্য রাখার সময় সাম্প্রদায়িক এবং ধর্মীয় বক্তব্য রাখা থেকে বিরত থাকার জন্য বিজেপি সভাপতিকে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন।
কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গেকেও পাঠানো চিঠিতে একই নির্দেশ দেওয়া হয়েছে। প্রতিরক্ষা বাহিনী সম্পর্কে কোনওরকম বিতর্কিত মন্তব্য না করার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। এবারের লোকসভা নির্বাচনের প্রচার পর্ব থেকেই বিজেপির বিরুদ্ধে ধর্মীয় বিভাজনের লাইনে হাঁটার অভিযোগ উঠেছে প্রধানমন্ত্রী মোদি সহ বিজেপি নেতাদের বিরুদ্ধে। যদিও সে ব্যাপারে এতদিন কোনও উচ্চবাচ্য করেনি কমিশন। ২৫ মে এবং ১ জুন আর মাত্র দুই দফার ভোট বাকি। কেন সময় থাকতে এই নোটিশ পাঠানো হল না, সে প্রশ্নও উঠেছে কমিশনের বিরুদ্ধে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ